Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোর থেকেই বিদায় বাংলাদেশের, পাকিস্তানের পর শাকিবরা পরাস্ত শ্রীলঙ্কার কাছেও

Asia Cup 2023: এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াই এবার হয়ে দাঁড়াল ত্রিমুখী। আজ কলম্বোয় আর প্রেমদাসা স্টেডিয়ামে সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে পরাস্ত করল শ্রীলঙ্কা। পাকিস্তানের কাছেও হেরেছিল বাংলাদেশ।

সুপার ফোরে টানা দুটি ম্যাচ হেরে যাওয়ায় ফাইনালে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের। আফগানিস্তান ম্যাচ ছাড়া গোটা টুর্নামেন্টেই বাংলাদেশকে ভোগাল ব্যাটিং। বিশ্বকাপের আগে এই বিভাগ চিন্তায় রাখবে টাইগারদের।

Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোর থেকেই বিদায় বাংলাদেশের

আজকের ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি ছিল। শাকিব আল হাসান টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তোলে। ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৭২ বলে ৯৩ রান করেন সাদিরা সমরবিক্রমা। কুশল মেন্ডিস ৭৩ বলে ৫০, পাথুম নিসঙ্কা ৬০ বলে ৪০ ও অধিনায়ক দাসুন শনাকা ৩২বলে ২৪ রান করেন।

তাসকিন আহমেদ ১০ ওভারে ৬২ রান দিয়ে ও হাসান মাহমুদ ৯ ওভারে ৫৭ রানের বিনিময়ে তিনটি করে উইকেট দখল করেন। শরিফুল ইসলাম ৮ ওভারে ৪৮ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ৪৮.১ ওভারে ২৩৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে নেয় ২১ রানে।

Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোর থেকেই বিদায় বাংলাদেশের

বাংলাদেশের দুই ওপেনার মহম্মদ নঈম ২১ ও মেহেদি হাসান মিরাজ ২৮ রান করেন। লিটন দাস ১৫, শাকিব আল হাসান ৩, মুশফিকুর রহিম ৪৮ বলে ২৯ রান করে আউট হয়ে যান। বাংলাদেশর স্কোর দাঁড়ায় ৩৭.২ ওভারে ৫ উইকেটে ১৫৫। বাংলাদেশকে লড়াইয়ে রাখে তৌহিদ হৃদয়ের ব্যাট। তিনি সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৯৭ বলে ৮২ রান করেন।

মাহিশ থিকশানা ৯ ওভারে ৬৯, দাসুন শনাকা ৯ ওভারে ২৮ ও মাথিশা পাথিরানা ১টি মেডেন-সহ ৯.১ ওভারে ৫৮ রান দিয়ে তিনটি করে উইকেট পেয়েছেন। দুনিথ ওয়েলালাগে একটি উইকেট পান। শাকিব বলেন, টস জেতার ফায়দা তুলতে পারিনি। সিমাররা উইকেট পেলেও প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনার প্রয়োগ করা যায়নি। সমরবিক্রমা ফারাক গড়ে দেন। প্রথম চার ব্যাটার রান পাননি। উইকেট বোলারদের সহায়তা করায় বড় পার্টনারশিপ জরুরি ছিল, সেটা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+