Asia Cup 2023:বুমরাহের সফল প্রত্যাবর্তন, ভারতীয় দলের পেস অ্যাটাক নিয়ে বড় বয়ান সৌরভের
ঘোষিত হয়েছে এশিয়া কাপে ভারতের দল। দল নিয়ে বিশ্লেষণে নানা মুনির নানা মত। এশিয়া কাপের দলই যে বিশ্বকাপের ক্ষেত্রেও প্রায় অপরিবর্তিত থাকবে তা স্পষ্ট করে দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর এবং রোহিত শর্মা। দুই একটি জায়গায় পরিবর্তন হতে পারে। ভারতীয় দলের পেস অ্যাটাক নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
খেলা সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাতকারে এশিয়া কাপে ভারতের দল নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন প্রাক্তন ভারত অধিনয়াক। সৌরভ ভারতীয় দলের বোলিং অ্যাটাককে দ্বরাজ সার্টিফিকেট দিয়েছেন। শামি-বুমরাহ-সিরাজের সমন্বয়ে গঠিত পেস অ্যাটাক যে অন্যতম সেরাল তাওঔ জানাতে ভুল করেননি মহারাজ।

টিম ইন্ডিয়ার পেস অ্যাটাক নিয়ে খেলা সম্প্রচারকারী চ্যানেলে সৌরভ বলেন, ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। বুমরাহ ফিরে এসেছেন, যা দলকে আরও শক্তিশালী করেছে। বোলিং আক্রমণ খুবই ভালো- শামি, বুমরাহ, সিরাজ- এর চেয়ে ভালো পেস বোলিং আক্রমণ হতে পারে না।'
একইসঙ্গে সৌরভ উল্লেখ করেছন, 'স্পিন বিভাগে জাদেজা ও রিস্ট স্পিনার রয়েছে। ভারত যথেষ্ট ভালো দল গঠন করেছে। এশিয়া কাপ এবং বিশ্বকাপের সময় কেবল ভালো, দৃঢ়সংকল্পবদ্ধ ক্রিকেট খেলতে হবে।'
বিগত কয়েক বছর ধরে ভারতীয় দলে চর্চার চার নম্বর স্থান। এবারও এশি্য়া কাপ বা বিশ্বকাপের ভারতীয় দলের চার নম্বর ব্যাটসম্যান কে হবেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে। সৌরভ গাঙ্গুলি আবার চার নম্বর স্লট নিয়ে বাড়তি হইচইয়ের কোনও কারণ দেখছেন না।

প্রাক্তন অধিনায়ক ব্যাখ্যা করেছেন, 'ভারতে প্রতিভার অভাব নেই। আমার মনে হয়, সেটাই সমস্যা।সৌরভের মতে, যে কোনও ব্যাটসম্যানকেই ওই পজিশনে খেলানো যায়। এই প্রসঙ্গে নিজের এবং সচিন তেন্ডুলকরের কেরিয়ারের কথা তুলে ধরেছেন সৌরভ।
সৌরভ বলেছেন, "চার নম্বর স্রেফ একটা সংখ্যা। যে কাউকে ওখানে খেলানো যায়। আমি প্রথমে মিডল অর্ডারে শুরু করলেও পরে ওপেন করি। কারণ তখনকার অধিনায়ক সচিনই আমাকে বলেছিল। ওর ক্ষেত্রেও একই জিনিস হয়েছে। শুরুতে ছয় 'নম্বরে ব্যাট করত। পরে সেই দলের অধিনায়ক ওকে ওপেন করতে বলে এবং সচিন বিশ্বের সেরা ক্রিকেটারে পরিণত হয়।
একইসঙ্গে দাদা উল্লেখ করেথন, 'বর্তমান সময়ে চার নম্বরে যে কেউ খেলতে পারে। বিরাট কোহলিও সহজেই ওই জায়গায় খেলতে পারেন।, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল দলে ফিরে এসেছে।"

শেষ কয়েকটা ম্যাচে ভারতের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করতে পারেননি চাহাল, তবুও সৌরভ জানিয়েছেন লেগ স্পিনার একজন দলে থাকা সব সময় গুরুত্বপূর্ণ। নিজেদের দিনে লেগ স্পিনার একাই ম্যাচের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। ফলে মহারাজের ভোটও কিন্তু চাহালের পক্ষেই রয়েছে।












Click it and Unblock the Notifications