Asia Cup 2023: আফ্রিদির আগুনে স্পেলে বোল্ড রোহিত-বিরাট, ব্যর্থ শ্রেয়সও! শামিকে বাদ দেওয়ার কারণ নিয়ে জল্পনা

Asia Cup 2023: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা ভালো হলো না ভারতের। খেলা নির্ধারিত সময় শুরু হলেও ৪.২ ওভারে বৃষ্টি নেমেছিল। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর যখন শুরু হয়, তারপরই জোড়া ধাক্কা দেন শাহিন শাহ আফ্রিদি।

অফ স্টাম্পে টানা তিনটি বল করার পর চতুর্থ বলটি তিনি উইকেটে ঢোকান। সেটিই রোহিতের রক্ষণ ভেদ করে উইকেট ভেঙে দেয়। এরপর তিনে নামা বিরাট কোহলিও সাজঘরে ফিরলেন আফ্রিদির বলে বোল্ড হয়ে।

Asia Cup 2023: আফ্রিদির আগুনে স্পেলে বোল্ড রোহিত-বিরাট, ব্যর্থ শ্রেয়সও!

পঞ্চম ওভারের শেষ বলে রোহিত শর্মা আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১৫। ৬.৩ ওভারে দলের ২৭ রানের মাথায় ফিরলেন কিং কোহলি। ২টি চারের সাহায্যে রোহিতের সংগ্রহ ২২ বলে ১১। কোহলি করেন ৭ বলে ৪। একমাত্র বাউন্ডারিটি তিনি মারেন নাসিম শাহের বলে। আফ্রিদির বল কোহলির ব্যাটে ও প্যাডে লাগার পর উইকেটে গিয়ে লাগে।

বিরাট ফেরার পর চারে ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। গত জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের পর শ্রেয়স আইয়ার আজই প্রথম ওডিআই খেলছেন। যদিও কামব্যাক ম্যাচে হতাশই করলেন। হ্যারিস রউফের বলে ক্যাচ প্র্যাকটিস করিয়ে ধরা পড়লেন ফখর জামানের হাতে। সাজঘরে ফিরলেন ৯ বলে ১৪ রান করে।

জসপ্রীত বুমরাহ আয়ারল্যান্ডে টি ২০ সিরিজে প্রত্যাবর্তন করেছিলেন। গত বছর জুলাইয়ের পর আজ প্রথমবার ওডিআই খেলছেন বুমরাহ। ভারতের একাদশে আজ রাখা হয়নি মহম্মদ শামিকে। ২০১৫ সালের বিশ্বকাপে শামি অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন।

Asia Cup 2023: আফ্রিদির আগুনে স্পেলে বোল্ড রোহিত-বিরাট, ব্যর্থ শ্রেয়সও!

রোহিত শর্মা টসের সময় জানান, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের সঙ্গে জোরে বোলিং সামলাবেন শার্দুল ঠাকুর ও হার্দিক পাণ্ডিয়া। শামি গত মার্চে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই খেলেছেন। তবে গত জুনের পর আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যায়নি বাংলার পেসারকে। গত টি ২০ বিশ্বকাপের পর থেকে টি ২০ আন্তর্জাতিকও খেলেননি।

বিশেষজ্ঞদের মতে, একদিকে শামি অনেকদিন মাঠের বাইরে। সেই সঙ্গে মহম্মদ সিরাজ যখনই সুযোগ পেয়েছেন নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। ফলে ক্রিকেটীয় কারণেই বুমরাহর সঙ্গে সিরাজকে রাখা হয়েছে। একইসঙ্গে অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুরের উপর আস্থা রয়েছে অধিনায়ক রোহিত শর্মার। ফলে ব্যাটিং দক্ষতার জন্যই শার্দুল দলে বলে মত বিশেষজ্ঞদের।

যদিও মহম্মদ শামিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তর সমালোচনা করা হচ্ছে। এদিকে, ফের বৃষ্টিতে বন্ধ হয়েছে খেলা। ভারতের স্কোর ১১.২ ওভারে ৫ উইকেটে ৫১। শুভমান গিল ২৪ বলে ৬ ও ঈশান কিষাণ ৬ বলে ২ রানে অপরাজিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+