Asia Cup 2023: অতিরিক্ত অলরাউন্ডারের ভাবনা টিম ইন্ডিয়ার, জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
শনিবার সব নজর ক্যান্ডিতে। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এখন ক্রিকেট জ্বরে কাবু। খাতায় কলমে আয়োজক দেশ পাকিস্তান হলেও এবার এশিয়া কাপ হচ্ছে হাইব্রিট মডেলে। ফলে বেশির ভাগ ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কাতে। শনিবাসরীয় দুপুর থেকেই ওয়াঘার দুই পারের ক্রিকেট প্রেমীদের নজর থাকবে টিভির পর্দায়।চার বছর পর একদিনের ক্রিকেটে ফের মহারণ হতে চলেছে।
কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ? পিচের চরিত্রই বা কেমন হবে? সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে। একদিকে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ অন্যদিকে বাবর আজম, ফাকর জামান, শাহীন শাহ আফ্রিদি,হ্যারিস রউফ। দুই দলে তারকার অভাব নেই। বৃষ্টি ভিলেন নার হলে ম্যাচ কিন্তু হবে হাড্ডাহাড্ডি।

প্রথমেই নজর রাখা যাক ভারতীয় দলের দিকে। ভারতীয় দলের হয়ে ওপেন করতে নামবেন রোহিত শর্মা, শুভমান গিল এটা এক প্রকার নিশ্চিত। তিন নম্বরে নামবেন বিরাট কোহলি। তবে সবার নজর থাকবে শ্রেয়স আইয়ারের দিকে। চোট কাটিয়ে দীর্ঘদিন পর আবার টিম ইন্ডিয়ার জার্সিতে প্রত্যাবর্তন হচ্ছে শ্রেয়সের। বহু চর্চিত চার নম্বরেই ব্যাট করেত নামতে পারেন তিনি।
প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না লোকেশ রাহুল। সঞ্জু স্যামসন এবং ইশান কিষাণের মধ্যে ঝাড়খণ্ডের তরুণ তুর্কিরই পাল্লা ভারী। এমনকি ঈশানকে ওপেনিংয়ে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ভারতীয় বোলিং বিভাগে অন্যতম ভরসা বুমরাহ। চোট কাটিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভালো বোলিং করেছেন বুমরাহ।

বোলিং বিভাগে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে ভারতকে।ব্যাটিংয়ের কথা মাথায় রেখে শার্দূলকে খেলানো হতে পারে বুমরাহ-সিরাজের সঙ্গে ফলে শামিকে বাইরে রাখা হতে পারে।
অন্যদিকে, প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ১৫১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন বাবর আজম। তিনিব পাক ব্যাটিংয়ের মূল চালিকা শক্তি। নজর থাকবে শাহীন শাহ আফ্রিদির বোলিংয়ের দিকেও।
ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯৪ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় যদি দু'টি দল অন্তত ২০ ওভার করে খেলার সুযোগ পায়, তবেই ম্যাচের ফলাফল হবে। না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। গ্রুপ পর্বের ম্যাচে কোনও রিজার্ভ দিন নেই। ফলে শনিবার খেলা না হলে, পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় সেখানকার তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। সেই সঙ্গে এ দিন আদ্রতা থাকবে ৮৪ শতাংশ।
নতুন পিচে খেলা হবে। উইকেট থেকে স্পিনার ও পেসাররা সুবিধা পেতে পারে। ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হবে।
Glimpses of excitement from the Pakistan vs. Nepal fixture! 🇵🇰🇳🇵 #AsiaCup2023 #PAKvNEP pic.twitter.com/znHtXdSRv7
— AsianCricketCouncil (@ACCMedia1) August 30, 2023
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ শামি অথবা শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।
পাকিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক),মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, আগা সলমন, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, হারিস রউফ
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications