Asia Cup 2023: আয়োজনের ভেন্যু নিয়ে কেন পিসিবির দাবি মানা হয়নি? নজম শেট্টিকে পাল্টা দিলেন জয় শাহ
চলতি বছরের এশিয়া কাপের ভেন্যু নিয়ে প্রথম থেকেই বিতর্ক চরমে। অনেক টালবাহানা-জটিলতা পেরিয়ে শুরু হয়েছে এশিয়া কাপ। এমনকি এই টুর্নামেন্টের গ্রুপ পর্বও শেষের পথে। কিন্ত ভেন্যু নিয়ে বিতর্ক যেন মিটেও মিটছে না। শ্রীলঙ্কার আবহাওয়ার জন্য ম্যাচ কখনও পন্ড হচ্ছে কখনও পুরোটা ওভার খেলাই হচ্ছে না।
এই পরিস্থিতিতে ভেন্যু নিয়ে তোপ দাগেন পিসিবির প্রাক্তন নজম শেট্টি। পাল্টা বক্তব্য জানালেন এসিসি সভাপতি জয় শাহও।এ বারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআই জানিয়ে দেয়, ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলবে না। নানা আলোচনার পর ঠিক হয় পাকিস্তানের সঙ্গে আয়োজক দেশ হিসাবে থাকবে শ্রীলঙ্কা। ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। কিন্তু বৃষ্টির কারণে সেখানে সমস্যা তৈরি হওয়ায় জয়কে কটাক্ষ করলেন নজম।

পিসিবির প্রাক্তন প্রধান সমাজ মাধ্যমে লিখলেন, "আমরা তিন বার অনুরোধ করেছিলাম, পাকিস্তানে সব ম্যাচ আয়োজন করার জন্য। পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট পুরো দমে শুরু হয়েছে। তখন বলেছিলাম পাঁচটি ম্যাচ পাকিস্তানে আর বাকি সংযুক্ত আরব আমিরশাহিতে করতে। কিন্তু সেটাও বাতিল করে দেওয়া হয়। আমাদের দাবি মানা হয়নি।'
একটি প্রেস বিবৃতি জারি করে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ না করার কারণ ব্যাখ্যা করলেন জয় শাহ। এসিসি সভাপতি লিখেছেন, 'এসিসির সদস্যরা, সম্প্রচারকারী চ্যানেল পাকিস্তানে ম্যাচ করার বিষয়ে সম্মত হয়নি। কারণ সেই দেশের নিরাপত্তা এবং আর্থিক অবস্থার কথা বিবেচনা করে।'

একইসঙ্গে এই বিবৃতিতে বলা হয়, 'এশিয়া কাপ ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতে খেলা হয়েছিল। এটি গুরুত্বপূর্ণ যে একটি টি২০ টুর্নামেন্টের গতিশীলতা সরাসরি একদিনে ১০০ ওভার খেলার সঙ্গে তুলনা করা যায় না। এই প্রেক্ষাপটে, এসিসি সদস্যরা তাদের নিজ নিজ দলের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়েছেন, সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে একদিনের ম্যাচ খেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলি।'

একইসঙ্গে বিবৃতিতে বলা হয়, 'এই ধরনের একটি সময়সূচী একদিনের টুর্নামেন্ট খেললে খেলোয়াড়দের ক্লান্তি বাড়বে এবং চোটের ঝুঁকি বাড়াতে পারে, বিশেষ করে গুরুত্বপূর্ণ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ঠিক কিছুদিন পরই রয়েছে।এশিয়া কাপ ২০২৩ সালের ফরম্যাট এবং ভেন্যু সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি ক্রিকেটারদের মঙ্গল, সেইসঙ্গে খেলাধুলার ব্যাপক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আন্তরিক ইচ্ছা দ্বারা পরিচালিত হয়েছিল।'












Click it and Unblock the Notifications