Asia Cup 2023:রোহিতদের প্লে অফে উঠার লড়াই, ভারত-নেপাল ম্যাচে নতুন রেকর্ড গড়বেন শ্রীনাথ
আইসিসি ম্যাচ রেফারি হিসেবে ডানহাতি প্রাক্তন পেসার শ্রীনাথের এটি হবে ২৫০তম একদিনের ম্যাচ। প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন শ্রীনাথ। সামগ্রিকভাবে চতুর্থ আইসিসি ম্যাচ রেফারি এই কৃতিত্ব অর্জন করবেন শ্রীনাথের। ভারতীয় দলের প্রাক্তন পেসারের আগে রয়েছেন রঞ্জন মদুগালে, ক্রিস ব্রড এবং জেফ ক্রো। আইসিসির ম্যাচ রেফারি হিসাবে তাঁরাও এই মাইলস্টোন পেরিয়েছেন৷
জাভাগাল শ্রীনাথ ২০০৬ সালে আইসিসি ম্যাচ রেফারি হন এবং তারপর থেকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০০৭, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (২০০৯ এবং ২০১৩) এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০১২, ২০১৪, ২০১৬ এবং ২০২১) দায়িত্ব পালন করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ এবং মহিলাদের গুরুত্বপূর্ণ ইভেন্টেও এই গুরু দায়িত্ব পালন করেছেন শ্রীনাথ।সোমবার প্রথম ভারতীয় ম্যাচ রেফারি হিসাবে অনন্য মাইলস্টোন গড়বেন শ্রীনাথ।

আইসিসি এলিট প্যানেলের রেফারি মাইলফলক প্রসঙ্গে বলেন, 'ম্যাচ রেফারি হিসেবে এমন একটা মাইলফলক। ভেবে আনন্দ হচ্ছে। এই জগতে ১৭ বছর কাটিয়ে দিলাম। যত বেশি না একদিনের খেলেছি, তার চেয়ে বেশি ম্যাচে রেফারি, এটা আমার কাছে আরও অবাক করার বিষয়।'
একইসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেন, আমি গর্বিত, সৌভাগ্যবান যে এখনও খেলার সঙ্গে যুক্ত আছি। আমি ২০০৬ সালে কলম্বোতে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি টেস্ট ম্যাচে ম্যাচ রেফারি হিসাবে আন্তর্জাতিক অভিষেক করেছিলাম এবং তারপর থেকে দুর্দান্ত সময় কাটিয়েছি। আগামী বছরগুলোতে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।''

ক্রিকেট কেরিয়ারে ৬৭টি টেস্টে ২৩৬ এবং ২২৯ টি একদিনের ম্যাচে ৩১৫ উইকেট নিয়েছেন ভারতের অন্যতম সেরা পেসার জাভাগল শ্রীনাথ। ২০০৩ সালে ভারতের বিশ্বকাপ রানার্স দলেরও সদস্য ছিলেন শ্রীনাথ।

ঘরোয়া ক্রিকেটে ৫০০-র বেশি উইকেট রয়েছে কর্নাটকের পেসারের দখলে। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন জাভাগাল শ্রীনাথ।পাশাপাশি ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রিও রয়েছে মাইসোর এক্সপ্রেসের।












Click it and Unblock the Notifications