Asia Cup 2023: এশিয়া কাপের ভারতীয় দল ঘোষণা, চোট সারিয়ে ফিরলেন রাহুল ও শ্রেয়স, সুযোগ তিলককেও

Asia Cup 2023: এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হলো আজ। দিল্লিতে দল নির্বাচনী বৈঠকে হাজির ছিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকমণ্ডলী দল বেছে নিল।

এশিয়া কাপে ভারত অভিযান শুরু করবে ২ সেপ্টেম্বর পাকিস্তান ম্যাচ দিয়ে। চোট সারিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের। তিলক বর্মা পেলেন সুযোগ।

Asia Cup 2023: এশিয়া কাপে ভারতীয় দলে নেই শুভমান গিল

১৭ সদস্যের ভারতীয় দল ঘোষণা হয়েছে এশিয়া কাপের জন্য। তবে বিশ্বকাপের সম্ভাব্য দল আজ ঘোষণা করা হয়নি। বিশ্বকাপের দলে কোন ১৫ জন থাকবেন তা নিয়ে জল্পনা রয়েছে। শ্রেয়স ও রাহুলের প্রত্যাবর্তনে ভারতের মিডল অর্ডার নিশ্চিতভাবেই শক্তিশালী হলো। আয়ারল্যান্ডে দুরন্ত বোলিং করা জসপ্রীত বুমরাহকেও রাখা হয়েছে এশিয়া কাপের দলে। তবে সহ অধিনায়ক রয়েছেন হার্দিক পাণ্ডিয়াই।

জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, শ্রেয়স আইয়ার পুরোপুরিভাবে ফিট। তবে রাহুল এখনও পুরো ফিট নন, তাঁর নিগল বা সামান্য চোটজনিত অস্বস্তি রয়েছে। সে কারণেই সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে স্ট্যান্ড-বাই প্লেয়ার হিসেবে। যদিও আশা করা হচ্ছে, রাহুল এশিয়া কাপ শুরুর আগে ফিট হয়ে যাবেন। রাহুল গুরুত্বপূর্ণ প্লেয়ার। আশা করি, তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন।

Asia Cup 2023: এশিয়া কাপের ভারতীয় দল ঘোষণা

আয়ারল্যান্ডে টি ২০ আন্তর্জাতিকে সুবিধা করতে না পারলেও তিলক বর্মার দলে সুযোগ পাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল ঘোষিত দলে জায়গা পাননি। রবীন্দ্র জাদেজার সঙ্গে স্পিনার হিসেবে রয়েছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। তিলক বর্মাও স্পিন বোলিং করতে পারেন। আয়ারল্যান্ড সিরিজেই কামব্যাক করা প্রসিদ্ধ কৃষ্ণও রয়েছেন এশিয়া কাপের দলে।

অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে পেস বোলিং আক্রমণে রয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। এই ১৮ জন প্লেয়ারের মধ্যে থেকেই বিশ্বকাপের দল বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন আগরকর। একনজরে দেখে নেওয়া যাক ঘোষিত ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ। সঞ্জু স্যামসন ব্যাক আপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+