Asia Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাঘাত ঘটাবে বৃষ্টি? হার্দিকের মুখে কোন বড় পরীক্ষার কথা?

Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। এমনকী ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও থাকছে। আজ মুলতানে নেপালকে ২৩৮ রানে হারিয়ে অভিযান শুরু করল পাকিস্তান। এই অবস্থায় শনিবারের দ্বৈরথ ভেস্তে গেলে সুবিধা বাবর আজমদেরই।

কেন না, ভারত-পাকিস্তান দ্বৈরথ ভেস্তে গেলে পাকিস্তান তিন পয়েন্ট পকেটে পুরে পৌঁছে যাবে সুপার ফোরে। সোমবার রোহিত পাউডেলের নেপালের বিরুদ্ধে রোহিত শর্মার ভারতের দ্বৈরথ হয়ে দাঁড়াবে ডু-অর-ডাই।

Asia Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাঘাত ঘটাবে বৃষ্টি?

নেপালের বিরুদ্ধে ভারতের জয় পেতে অসুবিধা হবে না ঠিকই, কিন্তু বৃষ্টিতে ভারত-পাক দ্বৈরথ ভেস্তে গেলে হতাশ হবেন ক্রিকেটপ্রেমীরা। আজ ভারতীয় দল কলম্বোয় পৌঁছেছে। অ্যাকুওয়েদার (Accuweather)-এর পূর্বাভাস অনুয়ায়ী শনিবার পাল্লেকেলেতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৯৪ শতাংশ। ১২.৭ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ঘণ্টা চারেক ধরে বৃষ্টি চলতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনভর।

কাল পাল্লেকেলেতে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। ফলে ম্যাচের ফলাফল নির্ধারণে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। যদিও শুক্রবার দুপুরের পর থেকেই পাল্লেকেলেতে ভালো বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাসে মিলছে। এই পরিস্থিতিতে মেঘমুক্ত আকাশের প্রার্থনা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।

Asia Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাঘাত ঘটাবে বৃষ্টি?

পাকিস্তানকে পরাস্ত করতে মুখিয়ে রয়েছে ভারত। সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া স্টার স্পোর্টসে বলেছেন, এই ধরনের ম্যাচে ক্রিকেটারদের চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্বের পরীক্ষা হয়। কতটা গভীর জলে সাঁতার কাটা যায় সেটাও বোঝা যায়। এই সব বিষয় উত্তেজিত করে রাখছে হার্দিককে। ফ্যানেদের আবেগের কথাও মাথায় রাখছেন তিনি।

পাকিস্তান ম্যাচকে একটি ভালো দলের বিরুদ্ধে দ্বৈরথ হিসেবেই দেখছে মেন ইন ব্লু। আবেগ দূরে সরিয়েই এই ম্যাচে নামতে চাইছেন হার্দিকরা। বাইরের কথায় কান না দিয়ে ভালো ক্রিকেট খেলাতেই ফোকাস স্থির রাখছে টিম ইন্ডিয়া। আবেগ সরিয়ে রাখা হচ্ছে এই কারণেই যাতে বেপরোয়া কিছু পদক্ষেপ সমস্যা তৈরি না করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+