Asia Cup 2023: হার্দিক-ঈশান লড়াইয়ে রাখলেন ভারতকে, পাকিস্তানের সামনে ২৬৭ রানের টার্গেট, নজির পেস ত্রয়ীর
Asia Cup 2023: এশিয়া কাপে পাকিস্তানের সামনে জয়ের জন্য ২৬৭ রানের টার্গেট দিল ভারত। হার্দিক পাণ্ডিয়া ও ঈশান কিষাণের অর্ধশতরান। টস জিতে ব্যাট করতে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রাথমিক ধাক্কা সামলে ভারত ৪৮.৫ ওভারে তুলল ২৬৬ রান।
আজ পাল্লেকেলে স্টেডিয়ামে ভারতের সব কটি উইকেট পেলেন পাক পেসাররা। শাহিন শাহ আফ্রিদি নিলেন ৪ উইকেট। নাসিম শাহ ও হ্যারিস রউফের ঝুলিতে গিয়েছে ৩টি করে উইকেট।

ভারতের ইনিংস চলাকালীন দু-বার বৃষ্টিতে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। প্রথমে ৪.২ ওভারে, তখন ভারতের স্কোর বিনা উইকেটে ১৫। এরপর খেলা শুরু হতেই অল্প সময়ের ব্যবধানেই রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে ভারত। চারে নামা শ্রেয়স আইয়ারও হতাশ করলেন। দ্বিতীয়বার যখন বৃষ্টি নামে তখন ভারতের স্কোর ১১.২ ওভারে ৩ উইকেটে ৫১।

১৪.১ ওভারে ৬৬ রানে ভারত চার উইকেট হারায়। সেখান থেকে হাল ধরেন হার্দিক পাণ্ডিয়া ও ঈশান কিষাণ। পঞ্চম উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ১৪১ বলে ১৩৮ রান। যার মধ্যে হার্দিকের অবদান ৭৫ বলে ৬৬, ঈশানের ৬৬ বলে ৬৯। ষষ্ঠ উইকেট জুটিতে রবীন্দ্র জাদেজা ও হার্দিক পাণ্ডিয়া যোগ করেন ৩৪ বলে ৩৫।
রোহিত শর্মা (২২ বলে ১১), বিরাট কোহলি (৭ বলে ৪), হার্দিক পাণ্ডিয়া (৯০ বলে ৮৭) ও রবীন্দ্র জাদেজা (২২ বলে ১৪) শাহিন শাহ আফ্রিদির শিকার। আফ্রিদির ১০ ওভারে ২টি মেডেন, ৩৫ রানের বিনিময়ে তিনি চার উইকেট ঝুলিতে পুরেছেন। শুভমান গিল (৩২ বলে ১০), শ্রেয়স আইয়ার (৯ বলে ১৪) ও ঈশান কিষাণ (৮২ বলে ৮১) হ্যারিস রউফের বলে আউট হন।

শার্দুল ঠাকুর (৩ বলে ৩), কুলদীপ যাদব (১৩ বলে ৪) ও জসপ্রীত বুমরাহ (১৪ বলে ১৬) আউট হন নাসিম শাহের বলে। নাসিম ৮.৫ ওভারে ৩৬ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন। হ্যারিস রউফ ৯ ওভারে ৫৮ রান দিয়ে পেয়েছেন তিনটি উইকেট। শাদাব খান ৯ ওভারে ৫৭, মহম্মদ নওয়াজ ৮ ওভারে ৫৫ ও আঘা সলমন ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেট পাননি।
এশিয়া কাপে এই প্রথম ওডিআই ফরম্যাটে পাকিস্তানের পেসাররা ভারতের সব কটি উইকেট তুলে নিলেন। এর আগে ২০০৪ সালে বার্মিংহ্যামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক পেসাররা ভারতের সব উইকেট দখল করেছিলেন। শাহিন শাহ আফ্রিদি বলেন, রোহিত ও বিরাট দুজনের উইকেটই গুরুত্বপূর্ণ। তবে বেশি উপভোগ করেছি রোহিতের উইকেটটিই।












Click it and Unblock the Notifications