এশিয়া কাপ, ভারত-পাক ম্যাচে বল করতে গিয়ে পড়ে গেলেন হার্দিক! মাঠ ছাড়তে হল স্ট্রেচারে
এশিয়া কাপ ২০১৮ গ্রুপ পর্বের ভারত বনাম পাকিস্তান ম্যাচে বোলিং করতে গিয়ে চোট পেলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।
এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তান ম্যাচে বল করতে গিয়ে চোট পেলেন ভারতীয় অল রাউন্ডার হার্দিক পাণ্ড্য। এদিন নিজের পঞ্চম ও ম্যাচের ১৮-তম ওভারের পঞ্চম বল করতে গিয়ে ফলো থ্রুতে তিনি মাটিতে পড়ে যান। মাঠে ছুটে আসেন ভারতীয় দলের ফিজিও। শেষ পর্যন্ত স্ট্রেচারের সাহায্যে তাঁকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়।
মাঠে দৃশ্যত তাঁর গোড়ালি মচকানো বা হ্যামস্ট্রিংয়ে টান ধরার মতো কোনও ঘটনা না দেখা যাওয়ায় তাঁর চোট নিয়ে বিভ্রান্তি দেখা গিয়েছিল। অনেকে মনে করেন দুবাইয়ের প্রচন্ড গরমে হয়তো তাঁর হিট স্ট্রোক হয়েছে। কারণ মাটিতে শুয়ে থাকা অবস্থায় তাঁর শ্বাসকষ্ট হতে দেখা যায়, তাঁর চোখও পিটপিট করছিল। কিন্তু পড়ে জানা যায় তিনি পিঠের নিচের দিকে চোট পেয়েছেন।
Injury update - @hardikpandya7 has an acute lower back injury. He is able to stand at the moment and the medical team is assessing him now.
Manish Pandey is on the field as his substitute #TeamIndia #AsiaCup pic.twitter.com/lLpfEbxykj
— BCCI (@BCCI) September 19, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ভারতীয় বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে তিনি আপাতত দাঁড়ানোর মতো অবস্থায় এসেছেন। কিন্তু বোলিং করার জন্য তিনি আর মাঠে ফেরেননি। পরে ব্যাট করার প্রয়োজন হলে, তিনি মাঠে নামতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। চোট গুরুতর হলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবেন তিনি।
Worst thing to see on a sports field. A performer falling down, literally collapsing. Hope its not serious for Hardik. Horrible to see someone suffer like this.
— Boria Majumdar (@BoriaMajumdar) September 19, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তাঁর ওভারের বাকি থাকা একটি বল করেন আম্বাতি রায়ডু। হার্দিককে মাঠের মধ্যে ওইভাবে পড়ে যেতে দেখে ক্রিকেট বিশ্বে উদ্বেগ তৈরি হয়। কোনও খেলোয়াড়কে মাঠে অসুস্থ হয়ে পড়তে দেখাটা হৃদয় বিদারক।
Click it and Unblock the Notifications