অধিনায়ক হিসাবে নয়া বিশ্বরেকর্ড মহেন্দ্র সিং ধোনির
মীরপুর, ২ মার্চ : অধিনায়ক হিসাবে প্রায় সব ধরনের রেকর্ড গড়া হয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির। সেই মুকুটেই আর একটি নতুন পালক যোগ হল। [কোহলি-যুবির দুরন্ত পার্টনারশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত]
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত খেলে ফাইনালে ওঠার দিনে এক বিরল রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। মঙ্গলবার ইনিংসের শেষে ব্যাট করতে নেমে মাত্র ৪ বল খেলে ৭ রান করে অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে দেশ ছাড়েন ধোনি। [বাংলাদেশে মশার অত্যাচারে অস্থির ভারতীয় ক্রিকেটাররা]

এই ছোট ইনিংসের মধ্যেই শ্রীলঙ্কার শিরিবর্ধনের বলে একটি ছয় মারেন ধোনি। আর সেইসঙ্গে বিশ্বের প্রথম অধিনায়ক হিসাবে সীমিত ওভারের ক্রিকেটে ২০০টি ছয় মারার বিরল রেকর্ড গড়লেন তিনি। [সৌরভের ১২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন এবি ডেভেলিয়ার্স]
এর আগে অস্ট্রেলীয় কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিং ৩৫৬ টি ইনিংসে ১৭১ টি ছক্কা হাঁকিয়েছিলেন। ধোনি তাঁকে ছাঁপিয়ে গেলেও ২০০ ছক্কার এলিট ক্লাবে মঙ্গলবারই প্রবেশ করলেন। [বিশ্বের সেরা ১০ 'মার্কেটেবল স্টার'-এর একজন ধোনি]
শ্রীলঙ্কা ম্যাচের পরে ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে ভারতীয় দল। এরপরেই রয়েছে টি২০ বিশ্বকাপ। অদূর ভবিষ্যতে অবসর না নিলে কোথায় গিয়ে শেষ হয় ধোনির ছক্কা হাঁকানোর রেকর্ড আপাতত সেটাই দেখার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications