ভারত-পাক মহারণ : পাক পেসার বনাম ভারতীয় ব্যাটসম্যানদের লড়াইয়ের আশায় মীরপুরের দর্শকেরা
মীরপুর, ২৭ ফেব্রুয়ারি : বেশ কিছুদিন পরে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। আগামী মাসে বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের লড়াই যেন অন্য মাত্রা পেয়ে গিয়েছে। [এশিয়া কাপ ম্যাচ প্রিভিউ : পাঠানকোট হামলার পরে প্রথমবার মুখোমুখি ভারত-পাক]
এমনিতে ভারত ও পাকিস্তান যখনই মুখোমুখি হয়েছে, তখনই আগ্রহের পারদ সবসময়ই ঊর্ধ্বমুখীই থেকেছে। তবে এবারের প্রেক্ষিতটা অনেকটাই ভিন্ন। দু'দেশের সম্পর্কের পারদ একেবারে তলানিতে এসে ঠেকেছে।

সেই যজ্ঞে ঘি ঢেলেছেন শাহিদ আফ্রিদির মতো ক্রিকেটাররা। রাজনীতি ও ক্রিকেটকে গুলিয়ে ফেলা উচিত নয়, ফের একবার ভারতকে মনে করানোর চেষ্টা করেছেন বুম বুম আফ্রিদি। আর তাতেই ভিতরে ভিতরে চার্জড হয়ে গিয়েছেন কোহলিরা।
এমনিতে বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। আর এখন দুই দলের যা অবস্থা তাতে খুব বেশি অঘটন না ঘটলে ভারতই এই ম্যাচে ফেভারিট হিসাবে শুরু করে শেষ হাসি হাসবে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ম্যাচে মূলত ভারতীয় ব্যাটিংয়ের সঙ্গে লড়াই হবে পাক পেসারদের। পাকিস্তান দলে ওয়াহাব রিয়াজ, মহম্মদ ইরফান, মহম্মহ আমিরের মতো তিনজন বাঁ হাতি পেসার রয়েছেন। এদের বলের গতিও ঘণ্টায় ১৪০ কিলোমিটারের অনেক বেশি। মীরপুরের সবুজ পিচে এদের সামলে দিতে পারলেই বাকি ম্যাচ এমনিতেই পকেটে চলে আসবে।
এই পাকিস্তান দলে একমাত্র আফ্রিদি বাদে সেভাবে বলার মতো কোনও তারকা নেই। বোলিং নির্ভর পাক দলে পেসারদের সামলে দিতে পারলেই আশিস নেহেরা, জসপ্রীত বুমরা ও পরের দিকে রবিচন্দ্রণ অশ্বিন পাক ব্যাটিংকে সহজেই ধসিয়ে দিতে পারবেন। তবুও দলটার নাম পাকিস্তান। ফলে ম্যাচ হাড্ডাহাড্ডি হবে, সেই আশাতেই বুক বেঁধেছেন ক্রিকেটপ্রেমীরা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications