পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ
ঢাকা, ৪ মার্চ : ঘরের মাঠে পাকিস্তানের মতো হেভিওয়েট দলকে হেলায় হারিয়ে এশিয়া কাপের ফাইনালে চলে গেল বাংলাদেশ। ইতিমধ্যেই সবকটি ম্যাচ জিতে ফাইনালে চলে গিয়েছে ভারত। ফলে সেরার লড়াই হবে এবার এই দুটি দেশের মধ্যে।
এদিন পাকিস্তানকে হারাতে যেন শপথ নিয়ে মাঠে নেমেছিলেন মাশরাফির ছেলেরা। সেই আবেগে ঘি ঢালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাঠে উপস্থিত থেকে। তাঁর উপস্থিতিতে যেন জান লড়িয়ে দিলেন বাংলাদেশি ক্রিকেটাররা।

এদিন পাকিস্তান প্রথমে ব্যাট করতে যায়। ম্যাচের একেবারে প্রথম ওভার থেকেই তাঁদের চাপে ফেলে দেন বাংলাদেশি বোলাররা। একসময়ে ২৮ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে খেলার হাল ধরেন সরফরাজ আহমেদ ও শোয়েব মালিক।
পঞ্চম উইকেটের জুটিতে ৭০ রান যোগ করে মালিক (৪১ রান) ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সরফরাজ (৫৮ রান)। আর পাকিস্তানও ১২৯ রানের মোটামুটি ভদ্রস্থ স্কোরে পৌঁছয়।
১৩০ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে খেলতে নেমে প্রথমেই তামিম ইকবালের (৭ রান) উইকেট হারালেও সৌম্য সরকারের (৪৮ রান) সুবাদে ইনিংস এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ। তবে মহম্মদ আমিরের ইয়র্কারে সৌম্য ফিরলে পরপর দুটি উইকেট খুইয়ে খানিক চাপে পড়ে যায় তাঁরা।
তবে মাহমদুল্লাহ (অপরাজিত ২২ রান) ও অধিনায়ক মোর্তাজার (অপরাজিত ১২ রান) জুটি বাংলাদেশকে ৫ বল বাকী থাকতেই জয়ের রাস্তায় ফেরায়। এবার আগামী রবিবার ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপ নিজেদের ঘরে তুলতে পারে কিনা সেটাই এখন দেখার।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications