AUS vs IND: অশ্বিনকে দিন-রাতের টেস্টে খেলাবে ভারত? অ্যাডিলেডে ভাঙতে পারে কপিলের নজির
AUS vs IND: পারথে ভারত খেলিয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। কিন্তু অ্যাডিলেড ওভালের ট্র্যাক রেকর্ডের কথা মাথায় রেখে দ্বিতীয় টেস্টের দলে রবিচন্দ্রন অশ্বিনকে রাখা হবে কিনা তা নিয়ে শুরু চর্চা।
অ্যাডিলেড টেস্ট গোলাপি বলে দিন-রাতের। তার আগে ক্যানবেরার মানুকা ওভালে ভারত ২ দিনের দিন-রাতের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে। শনিবার শুরু ম্যাচ, কাল ভারত প্র্যাকটিসে নামবে।

২০২১ সালে অশ্বিন সিডনি টেস্টে শেষ খেলেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে। অ্যাডিলেডে অশ্বিন তিনটি টেস্ট খেলেছেন। ১৬টি উইকেট রয়েছে। সেরা বোলিং ৫৫ রানে চার উইকেট। অ্যাডিলেডে কপিল দেব তিনটি টেস্ট খেলে ১৯টি উইকেট নিয়েছেন।
ফলে অ্যাডিলেড ওভালে কপিলই ভারতের সর্বাধিক উইকেটশিকারী। অশ্বিনকে যদি দ্বিতীয় টেস্টে খেলানো হয় তাহলে কপিলকে টপকে এই মাঠে ভারতের সর্বাধিক উইকেটশিকারী হওয়ার রেকর্ডটির দখল নেবেন অশ্বিন। নাহলে আপাতত অক্ষতই থাকবে কপিলের কীর্তি।
অস্ট্রেলিয়ার মাটিতে ১০টি টেস্ট খেলা অশ্বিনের ৩৯টি উইকেট রয়েছে। ২০১২ সালে অ্যাডিলেডে প্রথমবার টেস্ট খেলেন অশ্বিন। সেবার প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন। ২০১৮ সালে অ্যাডিলেডে দুই ইনিংসে অশ্বিন তিনটি করে উইকেট দখল করেছিলেন।
২০২০ সালে অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টেও খেলেন অশ্বিন। প্রথম ইনিংসে ১৮ ওভার হাত ঘুরিয়ে তিনটি মেডেন-সহ ৫৫ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অজিদের যে দুটি উইকেট পড়েছিল তার একটিও নিয়েছিলেন অশ্বিনই।
দিন-রাতের টেস্ট অবশ্য অশ্বিন প্রথম খেলেন ইডেনে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে বল করতে হয়নি। দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে ১৯ রান দেন, উইকেট পাননি। ২০২১ সালে ভারত আমেদাবাদে দিন-রাতের টেস্ট খেলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে।
সেই টেস্টে অশ্বিনের প্রথম ইনিংসের বোলিং ফিগার ছিল ১৬ ওভার ৬ মেডেন ২৬ রান দিয়ে তিন উইকেট। দ্বিতীয় ইনিংসে তিনি ১৫ ওভার করেন, তিনটি মেডেন, ৪৮ রান দিয়ে তুলে নিয়েছিলেন চার উইকেট।
২০২২ সালে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত দিন-রাতের টেস্ট খেলে। তারপর এই প্রথম ভারত ডে-নাইট টেস্ট খেলবে। বেঙ্গালুরুর সেই টেস্টে অশ্বিন প্রথম ইনিংসে ৮.৫ ওভারে ১টি মেডেন-সহ ৩০ রানে ২ উইকেট নেন। জসপ্রীত বুমরাহর সঙ্গে তিনি বোলিং শুরু করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনটি মেডেন-সহ ১৯.৩ ওভারে ৫৫ রান দিয়ে অশ্বিন তুলে নেন চার উইকেট। ফলে ভারতীয়দের মধ্যে দিন-রাতের টেস্টে অশ্বিনের পারফরম্যান্স যথেষ্ট উল্লেখযোগ্য।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক









Click it and Unblock the Notifications