IND vs ENG: কুম্বলের কীর্তি ভাঙার হাতছানি, শততম ম্যাচের আগে ফিরে দেখা অশ্বিনের রেকর্ড
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। ভারতীয় দল ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে। তবে এই ম্যাচটা রবিচন্দ্রন অশ্বিনের জন্য স্পেশাল হয়ে উঠতে চলেছে। ধরমশালাতেই কেরিয়ারে শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন ভারতীয় এই স্পিনার। ১৩ বছরের কেরিয়ারে টেস্ট ক্রিকেটে একাধিক রেকর্ড গড়েছেন অশ্বিন। তামিল স্পিনারের শততম ম্যাচের আগে ফিরে দেখা তাঁর কীর্তিগুলি।
১০০তম টেস্টে নামার আগে উইকেট সংখ্যার নিরিখে মুরলীধরনের পরেই আছেন অশ্বিন। শ্রীলঙ্কান কিংবদন্তির শততম টেস্ট ম্যাচের আগে উইকেট সংখ্যা ছিল ৫৮৪, অশ্বিনের সংখ্যা ৫০৭। ৯৯ টেস্টে ৭৪ জন ব্যাটারকে ০ রানে আউট করেছেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে শীর্ষে আছেন কুম্বলে, তিনি ৭৭জনকে আউট করেছেন। আর চার জনকে ০ রানে আউট করতে পারলেই এই তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে যাবেন অশ্বিন।

সর্বাধিক সিরিজ সেরার পুরস্কার- অশ্বিন প্রায় ১৩ বছরের কেরিয়ারে ৪১টি সিরিজ খেলে ১১ বার প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জিতেছেন। এটি যে কোনও ভারতীয় খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি। মুরলীধরনও ১১বার প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন। অশ্বিনের সামনে মুরলিকে এবার ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
সবচেয়ে বেশি ক্যালেন্ডার বছরে ৫০-এর বেশি উইকেট- অশ্বিন তাঁর ক্যারিয়ারে চার বার এক ক্যালেন্ডার বছরে ৫০ বা তার বেশি উইকেট সংগ্রহ করেছেন। ২০২১ সালে ৫৪ উইকেট নিয়েছেন, ২০১৭ সালে ৫৬ উইকেট নিয়েছেন, ২০১৬ সালে ৭২ উইকেট নিয়েছেন এবং ২০১৫ সালে ৬২ উইকেট নিয়েছেন।
এরআগে চতুর্থ টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অশ্বিন।প্রথম এশিয়ান ক্রিকেটার হিসাবে এই নজির গড়েন অশ্বিন। এরআগেল রাজকোটে ৫০০টেস্ট উইকেট নিয়েছিলেন ভারতীয় স্পিনার। এবার ঘরের মাঠে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী হলেন অশ্বিন। টপকে গেলেন অনিল কুম্বলেকে। ৱাঁচিতে এই রেকর্ড গড়েন অশ্বিন। ঘরের মাঠে অশ্বিনের উইকেট সংখ্যা ৩৫২।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications