Ashwin Retires: অবসরের পর ড্রেসিংরুমে আবেগঘন বক্তব্য অশ্বিনের, অস্ট্রেলিয়া দিল বিশেষ উপহার
Ashwin Retires: ব্রিসবেন টেস্ট ড্র। সিরিজ ১-১। ভারত ও অস্ট্রেলিয়া যাবে মেলবোর্নে। যাবেন না রবিচন্দ্রন অশ্বিন। তিনি কালই দেশে ফিরছেন।
আজ ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরই অশ্বিন সাংবাদিক বৈঠকে গিয়ে অধিনায়ক রোহিত শর্মার পাশে বসে অবসরের কথা জানিয়ে দেন। অস্ট্রেলিয়া দলের তরফে তাঁকে দেওয়া হয় বিশেষ উপহার।

অশ্বিন ড্রেসিংরুমে এদিন কেক কাটলেন। তাঁকে কেক খাওয়ালেন ভারত অধিনায়ক রোহিত। অশ্বিনও সতীর্থদের কেক দিলেন, আলিঙ্গন করলেন। ড্রেসিংরুমে দেখা গেল আবেগঘন পরিস্থিতি। শেষবার ভারতীয় দলের ড্রেসিংরুম ছাড়ার আগে আবেগঘন বক্তব্যও পেশ করলেন।
সতীর্থদের পাশাপাশি হেড কোচ গৌতম গম্ভীর-সহ সহকারী কোচ ও সাপোর্ট স্টাফদের উপস্থিতিতে অশ্বিন বলেন, সত্যিই এই মুহূর্ত আবেগের। তবে তার বহিঃপ্রকাশ করছি না। সকল ক্রিকেটারের জীবনেই এই দিনটা আসে। আজ তা আমার ক্ষেত্রে এসেছে। ভারতীয় দলের হয়ে খেলা উপভোগ করেছি সব সময়।
২০১১-১২ মরশুমে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা মনে করিয়ে অশ্বিন বলেন, মনে হচ্ছে অস্ট্রেলিয়ায় প্রথমবার এসেছি। আমি নানা পালাবদলেরও সাক্ষী। রাহুল পাজি (দ্রাবিড়), সচিন পাজি (তেন্ডুলকর)-রা চলে গিয়েছেন। এবার আমার পালা। আমি দেশে ফিরলেও মেলবোর্ন-সহ বাকি ম্যাচগুলিতে সকলের পারফরম্যান্সের দিকেই নজর রাখব।
A Legend Bids Adieu to International Cricket 👏👏
— BCCI (@BCCI) December 18, 2024
Hear what R Ashwin’s parting words were to the Indian dressing room 🎥🔽#TeamIndia | @ashwinravi99 https://t.co/6wtwdDOmzX
অশ্বিন আরও বলেন, বিশেষ করে গত ৪-৫ বছরে সকলের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। যাঁদের সঙ্গে দীর্ঘদিন খেলেছি তাঁরা তো থাকছেনই। বিগত চার বছরে আমি পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বেশি করে উপলব্ধি করেছি। তার মূল্য আমার কাছে অনেক। সত্যিই দারুণ সময় কাটিয়েছি সকলের সঙ্গে।
রোহিত, বিরাট, গম্ভীর, জাদেজা-সহ সকলকে ধন্যবাদ জানিয়ে অশ্বিন বলেন, আমি দেশে ফিরছি। মেলবোর্নে সকলে যে ভালো খেলা উপহার দেবেন তা দেখতে টিভিতে চোখ রাখব। প্রত্যেকের পারফরম্যান্সে নজর রাখব। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পথ চলা শেষ। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক থাকবেই। যদি কারও কিছু প্রয়োজন হয়, এক ফোনেই যে তাঁকে পাওয়া যাবে সে কথাও জানিয়ে দিলেন অশ্বিন।
এদিকে, অস্ট্রেলিয়া দলের সকলের সই করা জার্সি উপহার দেওয়া হয়। অশ্বিনের সঙ্গে দেখা করে সেই জার্সি উপহার দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লিয়ঁ। তাঁরা অশ্বিনকে শুভেচ্ছাও জানান।












Click it and Unblock the Notifications