Ashes Series: ঘরের মাঠে অ্যাশেজের সূচি ঘোষণা অস্ট্রেলিয়ার, জানুন মেগা সিরিজের দিনক্ষণ
চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। ১ বছরের ব্যবধানে ফের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে অজি ব্রিগেড। ভারতের বদলে প্রতিপক্ষ ইংল্যান্ড। সিরিজের নাম অ্যাশেজ।
আধুনিক টি২০-র যুগে যে টেস্ট সিরিজগুলিকে নিয়ে উন্মাদনার পারদ থাকে সবথেক বেশি তার মধ্যে অন্যতম অ্যাশেজ। ২০২৫-২৬ সালের অ্যাশেজ সিরিজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। বুধবার এই সিরিজের আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আগামী বছর অ্যাশেজ সিরিজের দিনক্ষণ ঘোষণা করা হল।

৪২ বছর পর প্রথা ভাঙছে অস্ট্রেলিয়া। কারণ এতদিন অস্ট্রেলিয়া অ্যাশেজ আয়োজন করলে সেই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হত ব্রিসবেনেই। কিন্তু আগামী বছর অ্যাশেজের সূচনা হবে পারথে। এই মাঠেই চলতি বছরে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ হবে।
২০২৩ সালে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ হয়েছিল। সেই সিরিজে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এবার অজিদের সামনে ঘরের মাঠে ট্রফি ধরের রাখার চ্যালেঞ্জ। আপাতত অস্ট্রেলিয়ার মিশন বর্ডার-গাভাসকর ট্রফি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য এই সিরিজ ভারত অস্ট্রেলিয়া দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications