ইংল্যান্ডের বিরুদ্ধে মোকাবিলার করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার আরও এক ক্রিকেটার

ইংল্যান্ডের বিরুদ্ধে মোকাবিলার করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার আরও এক ক্রিকেটার

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার আরও এক ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। আক্রান্ত ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দুই দলের ওয়ার্ম আপ ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। দুই দলের বাকি ক্রিকেটারদেরও বায়ো সিকিওর পরিবেশে রাখা হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে মোকাবিলার করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার আরও এক ক্রিকেটার

২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর। দুই দলের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ও সমপরিমাণ ওয়ান ডে ম্যাচ হওয়ার কথা। তার আগে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি ওয়াার্ম আপ ম্যাচ হওয়ার কথা ছিল। তার আগে দুই দলের ক্রিকেটারদের কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। প্রথমে প্রোটিয়া শিবিরের এক ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। একদিন পর দক্ষিণ আফ্রিকা দলের আরও এক ক্রিকেটারেরও কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে খবর।

করোনা ভাইরাসে আক্রান্ত দক্ষিণ আফ্রিকা শিবিরের ওই দুই ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বে জানানো হয়েছে। তবে ওই দুই ক্রিকেটারের নাম প্রকাশ করতে চায়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। প্রোটিয়া দলের বাকি ক্রিকেটারের কোভিড ১৯ টেস্ট নেগেটিভ এসেছে বলেও জানানো হয়েছে। ফলে চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইংল্যান্ড ক্রিকেট দলের সব ক্রিকেটারদের শরীরে কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। প্রত্যেকেই নেগেটিভ বলে জানানো হয়েছে। বায়ো সিকিওর বা জৈব সুরক্ষা বিধি মেনেই দুই দলের ক্রিকেটারদের স্বতন্ত্র হোটেলে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+