Ambati Rayudu: অম্বাতি রায়ডুর গুগলি! রাজনীতি থেকে আচমকা দূরত্ব বাড়ানোর কারণ প্রকাশ্যে
Ambati Rayudu: অম্বাতি রায়ডুর গুগলি! গত ২৮ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির উপস্থিতিতে ওয়াইএসআর কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছিলেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।
আচমকাই গতকাল তিনি জানিয়ে দেন, রাজনীতি থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্তের কথা। এই ক-দিনেই কেন হঠাৎ মোহভঙ্গ হলো রায়ডুর তা নিয়ে জল্পনা তৈরি হয়। অস্বস্তিতে পড়ে অন্ধ্রের শাসক দল। অবশেষে আজ সিদ্ধান্তের কারণ জানালেন রায়ডু।

রায়ডু আজ বিকেলে এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ২০ জানুয়ারি থেকে দুবাইয়ে আইএলটি২০-তে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির এমআই এমিরেটসের হয়ে খেলবেন। পেশাদার ক্রিকেটে খেলার জন্য রাজনীতি-সংযোগ এড়ানো জরুরি। সে কারণেই তিনি ওয়াইএসএরসিপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রায়ডুর গতকালের পোস্টে লেখা ছিল কিছু সময়ের জন্য তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান। সে কারণেই যুবজন শ্রমিক রায়তু কংগ্রেস পার্টি ছাড়ার সিদ্ধান্ত নিলেন। অন্ধ্রপ্রদেশে ৪৫ দিন-ব্যাপী স্পোর্টস ফেস্টিভ্যালের ঘোষণা করে রায়ডুকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন। যদিও রায়ডুকে সেই কর্মসূচিতে দেখা যায়নি।
গত বছর থেকেই রায়ডু জগনের কাছাকাছি এসেছিলেন। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসার পাশাপাশি তিনি রাজনীতিতে নামার ভিতও প্রস্তুত করছিলেন। রায়ডু গুন্টুরের বাসিন্দা। তিনি গুন্টুরে বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের চাহিদা, সুবিধা-অসুবিধার কথা জেনেছিলেন। দুঃস্থ, পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের জন্য অত্যাধুনিক ক্রীড়া পরিকাঠামোর জন্য দরবার করেন জগনের কাছে।
রায়ডু যখন রাজনীতিতে নামার কথা ঘোষণা করেছিলেন তখন জল্পনা ছিল তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন। গতকাল রায়ডু ওয়াইএসআর কংগ্রেস পার্টি ছাড়ার ঘোষণা করতেই শুরু হয় দলবদলের জল্পনাও। আজ ক্রিকেট খেলার কথা বলে রায়ডু গুগলি দিতে চাইলেও জল্পনা কিন্তু থামছে না।
রাজনৈতিক মহলের খবর, রায়ডু গুন্টুর লোকসভা কেন্দ্র থেকে ওয়াইএসআরসিপির হয়ে ভোটে লড়তে চেয়েছিলেন। কিন্তু জগন নাকি গুন্টুরে সাংসদ লাভু শ্রীকৃষ্ণ দেবারায়ালুকে দাঁড় করানোর পরিকল্পনা করছেন। যাতে নরসারাওপেট আসনে পিছিয়ে থাকা সম্প্রদায়ের কাউকে দাঁড় করানো যায়। জগনের এই পরিকল্পনাই রায়ডুর মোহভঙ্গের কারণ বলে মনে করা হচ্ছে।
রায়ডু বুঝতে পেরেছেন গুন্টুর থেকে তাঁকে দাঁড় করানোর পরিকল্পনা জগনের নেই। এরপরই তিনি রাজনীতি-ত্যাগের ঘোষণা করেন, তাও কিছু সময়ের জন্য। এই কিছু সময়ের জন্য কথাটিতেই লুকিয়ে রয়েছে রায়ডুর রাজনীতি-পরিকল্পনা। তিনি আইএলটি২০-র পর রাজনীতিতে ফের ফিরতেই পারেন। কেন না, অন্ধ্রে লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোটও রয়েছে।
রায়ডু ২০২২ সালে আইপিএল চলাকালীন আচমকা অবসর ঘোষণার পর কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করে সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন। এবারের আইপিএল খেলেই চিনি আইপিএল থেকে অবসর ঘোষণা করেন। ২০১৯ সালে বিশ্বকাপে সুযোগ না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রায়ডু। এবার রাজনীতির পিচেও তিনি শোরগোল ফেলে দিলেন। রাজনীতিতে ফিরলে তিনি জগনের দলে যোগ দেন কিনা তা যেমন দেখার, তেমনই অন্য কার হাত তিনি ধরতে পারেন তা নিয়েও চর্চা চলছে।
ঘরোয়া ক্রিকেটে রায়ডু অন্ধ্রের পাশাপাশি হায়দরাবাদ দলেও খেলেছেন। আইপিএলে বেশিরভাগ সময় কাটিয়েছেন চেন্নাই সুপার কিংসে। মুম্বই ইন্ডিয়ান্সেও ছিলেন। এবার মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর টি২০ লিগেও নামছেন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications