ওয়ান ডে অভিষেকেই ধামাকা, বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান আবেগী ক্রুনাল

ওয়ান ডে অভিষেকেই ধামাকা, বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান আবেগী ক্রুনাল

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে বড় রান খাড়া করেছে ভারতীয় ক্রিকেট দল। সৌজন্যে শিখর ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিং তো আছেই, সেই অভিষেকেই কার্যত মুগুরের মতো ব্যাট ঘুরিয়ে ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন অল রাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। সেই সঙ্গে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে অনন্য নজিরও গড়েছেন বাঁ-হাতি অল রাউন্ডার।

পান্ডিয়ার পারফরম্যান্স

পান্ডিয়ার পারফরম্যান্স

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ইংল্যাান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে ক্রুনাল পান্ডিয়ার অভিষেক হয়েছে। ম্যাচে ৩১ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন বাঁ-হাতি অল রাউন্ডার। সাতটি চার ও দুটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। শেষ বেলায় কেএল রাহুলের সঙ্গে ১১২ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে চালকের আসনে বসান পান্ডিয়া।

ওয়ান ডে অভিষেকে দ্রুততম অর্ধশতরান

ওয়ান ডে অভিষেকে দ্রুততম অর্ধশতরান

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ইংল্যাান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ২৬ বলে অর্ধশতরান করেছেন ক্রুনাল পান্ডিয়া। ওয়ান ডে অভিষেকে এত দ্রুত অর্ধশতরান করতে পারেননি অন্য কোনও ব্যাটসম্যান।

১৫তম ভারতীয় হিসেবে অভিষেকে অর্ধশতরান

১৫তম ভারতীয় হিসেবে অভিষেকে অর্ধশতরান

দেশের ১৫তম ক্রিকেটার হিসেবে অভিষেক ওয়ান ডে ম্যাচেই অর্ধশতরান করেছেন ক্রুনাল পন্ডিয়া। তাঁর আগে ব্রিজেশ প্যাটেল, অজিত ওয়াদেকর, সন্দীপ পাটিল, রমন লাম্বা, নভজোৎ সিং সিধু, সাবা করিম, এ খুরেসিয়া, রবিন উথাপ্পা, রবীন্দ্র জাদেজা, আম্বাতি রায়ডু, মনীশ পান্ডে, কেএল রাহুল, ফয়জ ফজল একই কাজ এর আগেও করে দেখিয়েছেন।

ক্রুনালের আন্তর্জাতিক কেরিয়ার

ক্রুনালের আন্তর্জাতিক কেরিয়ার

ক্রুনালের আন্তর্জাতিক কেরিয়ার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+