Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Akash Deep: টিম ইন্ডিয়ায় প্রতিনিধিত্ব করেও বাস্তবের মাটিতেই আকাশ দীপ, আইপিএলের আগে লক্ষ্য ঘোষণা বঙ্গ তারকার

রাঁচিতে অভিষেক টেস্টেই দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। কিন্তু পরের ম্যাচেই ধরমশালা টেস্ট ম্যাচে বসিয়ে দেওয়া হয় বাংলার পেস বোলার আকাশ দীপকে। যদিও ভারতীয় দলে সুযোগ পেয়েই নিজের লক্ষ্যটা স্থির করে ফেলেছেন আকাশ। আইপিএলে তাঁর সামনে সুযোগ নিজেকে মেলে ধরার। এর আগেও আইপিএল খেলেছেন বাংলা দলের ক্রিকেটার। এবার আকাশের থেকে আরসিবি শিবিরের প্রত্যাশা বেশি।

ভারতীয় ক্রিকেট দলের পেসার আকাশ দীপের টেস্ট অভিষেক ঘটনাবহুল। তরুণ পেসার এখন দেশের হয়ে অন্তত ৫০টি টেস্ট খেলার লক্ষ্য নিয়েছেন । রাঁচি টেস্টে তার অভিষেক ঘটে জাতীয় দলের জার্সিতে, আকাশ দীপ অভিষেক টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে অনেকের নজর কেড়েছিল। ধরমশালায় সুযোগ না পেলেও হাল ছাড়ছেন না। বরং আইপিএলের আগেই নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন আকাশ দীপ।

Akash Deep

একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে আকাশ দীপ বলেছেন, আমাকে এখনও অনেকটা পথ পেরোতে হবে। মাত্র একটি টেস্টের পর মনে হচ্ছে না আমি চাঁদের উঠে গিয়েছি। আমি জানি আমার লক্ষ্য ও উদ্দেশ্য কী, এবং তা হল ভারতের হয়ে অন্তত ৫০টি টেস্ট খেলা।'

একইসঙ্গে ভারতীয় দলের ক্রিকেটার বলেছেন, "এটি অর্জন করার জন্য, আমাকে এই কঠোর পরিশ্রম বজায় রাখতে হবে যাতে আমার জায়গা আরও শক্তিশালী হয়। বর্তমানে আমার ফোকাস সেটাই। অন্য কিছু গুরুত্বপূর্ণ নয় আমার কাছে।’

বিহারের সাসারামে আকাশের জন্ম। অনেক কঠিন লড়াই করে জাতীয় দলে আসতে হয়েছে তাঁকে। একে পরিবারের খেলাধুলার তেমন চল ছিল না। তার উপর ছয় মাসের মধ্যে বাবা ও দাদার মৃত্যু আরও অবস্থা শোচনীয় করে তোলে।ধৈর্য এবং অধ্যবসায়ের ফল পেয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। ভারতের হয়ে টেস্ট দলে সুযোগ পেয়েই মাতিয়ে দিয়েছেন। শুক্রবার চতুর্থ টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছেন তিনি। বাংলার পেসারের অভিষেক দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটারেরা।

কিন্তু ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক স্তরে খেলতে নামার সফরটা একেবারেই সহজ ছিল না বাংলার তরুণ পেসার আকাশের জন্য। তাঁকে পার করতে হয়েছে একের পর এক বাধা। শুধু ঘরোয়া ক্রিকেটই নয়, তাঁকে নিজের দক্ষতা প্রমাণ করতে হয়েছে আইপিএলেও। তবে শত চাপের মাঝেও তিনি বল হাতে দিয়েছেন একের পর এক ভালো পারফরম্যান্স করেন এবং অবশেষে তিনি জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+