Ajit Agarkar: অজিত আগরকর বিয়ে করেন মুসলিম বন্ধুর বোনকে, কীভাবে হয়েছিল আলাপ?
Ajit Agarkar: অজিত আগরকরকে বিসিসিআই ভারতের পুরুষ সিনিয়র দলের নির্বাচক প্রধান হিসেবে নিযুক্ত করেছে। মুম্বইয়ের হয়ে ক্রিকেট খেলে ভারতীয় দলে জায়গা পান। মুম্বইয়ের প্রধান নির্বাচক থেকে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন।
মাঠের বাইরেও তাঁকে সামলাতে হয়েছে বড় চ্যালেঞ্জ। মুসলিম বন্ধুর প্রেমে পড়েন। বিয়ের আগে সামলাতে হয় ঝড়। যদিও দুই দশকেরও বেশি সময় ধরে সুখের সংসারে রয়েছেন এই দম্পতি। তাঁদের প্রেমপর্বের কাহিনি বেশ চমকপ্রদ।

ফতিমা ঘাডিয়ালি এখন ফতিমা আগরকর (Fatema Agarkar)। অজিত-ফতিমার পুত্রসন্তানের নাম রাজ। ফতিমা ২০০০ সালে একটি বেসরকারি সংস্থায় ম্যানেজমেন্ট কনসালট্যান্ট। অজিত আগরকর তখন ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। অজিতের বন্ধু মাজহারের সূত্রেই তাঁর বোনের সঙ্গে আলাপ।
নব্বইয়ের দশকে মাজহারও ঘরোয়া ক্রিকেট খেলতেন। সে কারণেই অজিত ও মাজহারের বন্ধুত্ব। দাদার সঙ্গেই ফতিমা বিভিন্ন ম্যাচ দেখতে যেতেন কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যেতেন যেখানে থাকতেন অজিতও। এই আলাপ থেকেই ডেটিং শুরু। ২০০১ সাল নাগাদ তাঁদের সম্পর্কের কথা জানা গিয়েছিল।

অজিত মারাঠি পণ্ডিত পরিবারের ছেলে। ফতিমা মুসলিম। প্রথমদিকে দুই পরিবারেরই বিয়েতে আপত্তি ছিল। যদিও শেষমেশ বরফ গলে। ২০০২ সালের ৯ ফেব্রুয়ারি অজিত বিয়ে করেন ফতিমাকে। খুব ঘনিষ্ঠজনরাই আমন্ত্রিত ছিলেন বিয়েতে। বিয়ের দিনই ছিল রিসেপশন। আমন্ত্রিত ছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

ফতিমা নিজেও অত্যন্ত মেধাবী ছাত্রী। তিনি রাজ্য ও ইউনিভার্সিটির টপার। পড়াশোনা করেছেন মুম্বইয়ের সিডেনহ্যাম কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্সে। বার্মিংহ্যাম থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। বি.এড ও ইসিইই ডিগ্রিও রয়েছে। বিভিন্ন কর্পোরেট সংস্থায় কর্মরত ছিলেন। এরপর নিজেকে যুক্ত করেন শিক্ষা জগতে। গড়ে তুলেছেন আগরকর সেন্টার অব এক্সেলেন্স।

সচিন তেন্ডুলকরের ঘনিষ্ঠ সতীর্থ অজিত আগরকর। গতকালই সচিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। যাতে দেখা গিয়েছে সস্ত্রীক সচিন, আগরকর ও যুবরাজকে। সচিন ক্যাপশনে লিখেছেন, দুটি বিষয় আমাদের ঘনিষ্ঠ থাকতে সাহায্য করে। একটি বন্ধুত্ব, অপরটি হলো খাবার।












Click it and Unblock the Notifications