Aiden Markram: সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক মার্করাম বিয়ে সেরে ফেললেন, পাত্রী নিকোল সম্পর্কে জানুন বিস্তারিত
Aiden Markram: এইডেন মার্করাম বিয়ে সেরে ফেললেন অনাড়ম্বরভাবেই। ১১ বছরের সম্পর্ক। বহু বছর ধরেই একসঙ্গে থাকেন। অবশেষে দীর্ঘদিনের বান্ধবী নিকোলকে বিয়ে করলেন দক্ষিণ আফ্রিকার তারকা তথা সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম।
বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন মার্করামের স্ত্রী নিকোল। অরেঞ্জ আর্মি-সহ বিশ্ব ক্রিকেটের অনেকেই তাঁদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহল সূত্রে জানা গিয়েছে, পরিবারেরর লোকজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। নিকোল ফেসবুকে মার্করামকে চুম্বনের ছবি পোস্ট করে লিখেছেন মিস্টার অ্যান্ড মিসেস! এতেই বোঝা গিয়েছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অবশেষে পরিণতি লাভ করল।
মার্করাম স্যুট পরেছিলেন, গাউন পরিহিতা ছিলেন নিকোল। ১০ বছর ধরে ডেটিংয়ের পর গত বছর তাঁদের বাগদান হয়েছিল। সম্প্রতি বাগদানের বর্ষপূর্তির ছবি পোস্ট করেছিলেন নিকোল। ১১ বছরের সম্পর্কের কথাও উল্লেখ করেন। সপ্তাহ তিনেকের মধ্যে বিয়ে সেরে ফেললেন। বিশ্বকাপের বছরে মার্করাম ঘোচালেন মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা।

নিকোল ড্যানিয়েল ও'কোনরের সঙ্গে হাই স্কুলে পড়ার সময় থেকেই আলাপ। বন্ধুত্ব থেকে প্রেম। এরপর দশ বছরেরও বেশি সময় ধরে ডেটিং। আইপিএলে খেলার সময়ও মার্করামের সঙ্গে এ দেশে এসেছেন নিকোল। মার্করামের ভালো ইনিংস দেখলে আবেগাপ্লুতও হয়ে পড়েন তিনি। নিকোল নিজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নাদোরা জুয়েলারির তিনি কর্ণধার।
জুয়েলারি ব্যবসা চালানোর পাশাপাশি একটি চ্যারিটি অরগানাইজেশন চালান। সেই সংস্থার নাম আব্বাস হাউস, যারা অনাথ শিশুদের মাথার উপর ছাদের বন্দোবস্ত করে তাদের দেখভাল করে। মার্করাম দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিয়েছেন। ২৮ বছরের প্রোটিয়া তারকা দেশের হয়ে ৩৫টি টেস্ট, ৫০টি একদিনের আন্তর্জাতিক ও ৩৪টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন।
টেস্টে ৬টি শতরান-সহ ২২৮৫ রান করেছেন মার্করাম। একদিনের আন্তর্জাতিকে একটি শতরান-সহ ১৪৪০ এবং টি ২০ আন্তর্জাতিকে ৯৬৬ রান রয়েছে। এবারের আইপিএলে তিনি ১৩টি ম্যাচে ১টি অর্ধশতরান-সহ ২৪৮ রান করেছেন। কিন্তু দলকে সাফল্য এনে দিতে পারেননি। আইপিএলে ৩৩টি ম্যাচ খেলে মার্করাম মোট ৭৭৫ রান করেছেন, চারটি হাফ সেঞ্চুরি রয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications