সবুজেই সায় টিম ম্যানেজমেন্টের , নাগপুরেও তাই গ্রিন টপ উইকেট

দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি ঘরের মাঠেই ভালোরকম সেরে নিতে চাইছে ভারত। 

প্ল্যানিং টা শুরু হয়েছিল অনেক দিন আগেই। অস্ট্রেলিয়া সফরের পরই ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে সিরিজে দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি সারতে চায় তারা।

সবুজেই সায় টিম ম্যানেজমেন্টের , নাগপুরেও তাই গ্রিন টপ উইকেট

কলকাতা টেস্টে সবুজ পিচ ছিল ইডেন গার্ডেন্সে। বৃষ্টির পর প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা ল্যাজে গোবরে হলেও দ্বিতীয় ইনিংসে ভালো পারফর্ম করেছেন। পাশাপাশি ভারতীয় পেসাররাও আগুন ঝরিয়েছেন। এবার নাগপুর ও দিল্লিতেও একই সবুজ পিচের দাবি জানিয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। আসলে দক্ষিণ আফ্রিকায় পেসে যে রকম গতি থাকবে তার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চাইছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার হার্ড ও বাউন্সি উইকেটে- যাতে হোঁচট খেতে না হয় তারই তৈয়ারি করে রাখছে টিম ইন্ডিয়া।

সবুজেই সায় টিম ম্যানেজমেন্টের , নাগপুরেও তাই গ্রিন টপ উইকেট

২৪ তারিখ নাগপুরে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট তার আগে টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্কের কথামতো তৈরি হয়ে নিচ্ছে ভ্যেনু। যেখানে আরও একবার স্পিনারদের ভূমিকা নগন্য হতে চলেছে। ইডেন গার্ডেন্সে আগুন ঝরানো ভুবনেশ্বর কুমার অবশ্য এই ম্যাচে দলে থাকবেন না। তার পরিবর্তে দলে আসছেন বিজয়শঙ্কর। যিনি তামিলনাড়ু দলের অধিনায়ক। ভারতীয় এ দলের হয়েও খেলেছেন তিনি। সব কিছু ঠিক চললে দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভবনা উজ্জ্বল। অন্যদিকে ইশান্ত খেলতে পারেন তৃতীয় সিমার হিসেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+