Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রশিদের গালে আফগানিস্তান, আসগরের বাড়িতে তালিবান, নজর রাখছে পাকিস্তান

তালিবানরা আফগানিস্তানের দখল নিতেই সব কিছুর মতো দেশের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে চলছে জোর জল্পনা। এরই মধ্যে ১৯ অগাস্ট স্বাধীনতা দিবসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদর দফতরে তালিবানরা হাজির হওয়ার পরদিনই প্রাক্তন অধিনায়ক আসগর আফগানের বাড়িতে গিয়ে রাজকীয় আপ্যায়ন পেয়েছে তালিবানরা। এরই মধ্যে দ্য হান্ড্রেডের ম্যাচে রশিদ খান শান্তির বার্তা দিতে নামলেন দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা উজাড় করে দিয়ে।

রশিদের দেশপ্রেম

ওভালে দ্য হান্ড্রেডে এলিমিনেটেরের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল ট্রেন্ট রকেটস ও সাদার্ন ব্রেভ। রশিদ খান খেললেন ট্রেন্ট রকেটসের হয়ে। এই ম্যাচে রশিদ খানদের দল হেরে গেলেও আফগান স্পিনারের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ম্যাচটি রশিদ খেলতে নেমেছিলেন তাঁর দুই গালে আফগানিস্তানের জাতীয় পতাকা এঁকে। এর আগেও রশিদকে এভাবে মাঠে নামতে দেখা গিয়েছে। তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর রশিদের এইভাবে মাঠে নামা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

শান্তির বার্তা

উল্লেখ্য, তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর ১৫ অগাস্ট ঘোষণা করে দেশের নতুন নাম আফগানিস্তান ইসলামি আমিরাত। ১৯ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সেদিনও সোশ্যাল মিডিয়ায় রশিদ খান নিজের দেশের প্রতি ভালোবাসা উজাড় করে আশাপ্রকাশ করেছিলেন, দেশে উন্নয়ন, শান্তি বজায় রাখার ব্যাপারে। তারপর দ্য হান্ড্রেডের আসরেও দিলেন বার্তা। দেশে হিংসাত্মক কার্যকলাপে উদ্বিগ্ন হলেও লাগাতার শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে আসছেন রশিদ। পরিবার দেশে রয়েছে। তার মধ্যে আফগানিস্তানে তালিবান-শাসন ফিরে এসেছে। এর মধ্যেও রশিদ যেভাবে ক্রিকেট মাঠে নিজের দায়িত্ব পালন করছেন তাকে কুর্নিশ জানিয়েছেন কেভিন পিটারসেনের মতো প্রাক্তনরা। রশিদের দল দ্য হান্ড্রেড ফাইনালে উঠতে না পারলেও ৯টি ম্যাচে ১২টি উইকেট পেয়েছেন রশিদ, তিনবার ম্যাচে তিন উইকেট পেয়েছেন। গতকালের ম্যাচে অবশ্য ২ রানে আউট হওয়ার পর বল হাতে উইকেট পাননি।

আসগরের বাড়িতে তালিবান

এরই মধ্যে গতকাল রশিদ খানের বন্ধু তথা আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগানের বাড়িতে পিকনিকের মেজাজে তালিবানদের উপস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রাজকীয় আপ্যায়নের ব্যবস্থা ছিল তালিবানদের জন্য। তার ঠিক আগের দিন আফগানিস্তানেরই প্রাক্তন ক্রিকেটার আবদুল্লাহ মাজারিকে সঙ্গে নিয়ে তালিবানরা পৌঁছে গিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদর দফতরে। তারপর আসগারের বাড়িতে তালিবানি উপস্থিতি অন্য মাত্রা যোগ করেছে। কেন না, গত জুনেই আফগানিস্তানের ক্রিকেট বোর্ড আসগারকে অধিনায়কত্বের পদ থেকে সরিয়ে দেয়। একদিনের আন্তর্জাতিক ও টেস্টের অধিনায়ক করা হয় হাশমত শাহিদিকে, টি ২০ অধিনায়ক করা হয় রশিদ খানকে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের ক্রিকেটীয় ভবিষ্যৎ কোন খাতে গড়ায় তা নিয়ে জল্পনা চলছে।

দোলাচলে পাকিস্তান

দোলাচলে পাকিস্তান

যদিও দেশের ক্রিকেট বোর্ডের দফতরে তালিবানদের উপস্থিতির পরেও বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি দাবি করে আসছেন, তালিবানরা ক্রিকেট ভালোবাসেন, সমর্থন করেন। প্রথম থেকেই তালিবানরা বোর্ডের কাজে নাক না গলিয়ে সহযোগিতাই করে এসেছে। এবারও তার অন্যথা হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছিল শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান যে হোম সিরিজ খেলবে তা আফগান বোর্ডের তরফে জানানোও হয়েছে। এই সিরিজের জন্য আজ থেকে লাহোরে পাকিস্তান ক্রিকেট দলের শিবির শুরুর কথা ছিল। দল ঘোষণারও কথা ছিল। কিন্তু আপাতত তা স্থগিত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৩ সেপ্টেম্বর থেকে হাম্বানটোটায় তিন ম্যাচের সিরিজ শুরুর কথা। কিন্তু সরকারিভাবে এখনও নাকি পিসিবিকে এসিবি-র তরফে কিছু জানানো হয়নি। ৩০ অগাস্ট অবধি আবার শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি সামলাতে জারি হয়েছে লকডাউন। পিসিবি সূত্রে খবর, সিরিজ খেলতে যাওয়ার ট্র্যাভেল প্ল্যান ও ক্রীড়াসূচি চূড়ান্তভাবে জানালেই দল ঘোষণা করবে পাকিস্তান। এই সফরের ব্যাপারে তালিবানদের সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আলোচনা করছে। কথা হচ্ছে, মার্কিন সেনাদের সঙ্গেও। কাবুলের বিমানবন্দরে বিমান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে মার্কিন সেনারাই রয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হলেও বাবর আজম, মহম্মদ রিজওয়ান, হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদিকে বিশ্রাম দেওয়া হবে। টি ২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পাকিস্তান সফরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

(ছবি- টুইটার)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+