ভারতীয় এ দলের নেতৃত্বে অভিমন্যু, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সুযোগ আকাশকেও, রঞ্জিতে শক্তি কমল বাংলার
India A vs England Lions: চলতি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। তার আগে ভারতীয় এ দলের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্স।
সেই দুটি ম্য়াচে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। দলে সুযোগ পেলেন বাংলার পেসার আকাশ দীপ।

দুটি খেলাই হবে আমেদাবাদে। দু-দিনের ওয়ার্ম আপ ম্যাচটি হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্রাউন্ড বি-তে। এরপর ১৭ জানুয়ারি থেকে ভারতীয় এ বনাম ইংল্যান্ড লায়ন্স চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারতীয় নির্বাচকরা আজ ১৩ সদস্য়ের ভারতীয় এ দল বেছে নিয়েছেন। প্রথম মাল্টি ডে ম্যাচের দল ঘোষণা হলো। আরও ২টি ম্য়াচ থাকবে।
ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয় টেস্ট দলের সঙ্গেই ছিলেন। ফলে বাংলা অভিমন্যুকে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে পায়নি। তবে আকাশ দীপ বাংলার হয়ে অন্ধ্রের হয়ে রঞ্জি ম্যাচ খেলছেন। এই ম্যাচ খেলেই তিনি ভারতীয় এ দলের সঙ্গে যোগ দেবেন। অভিমন্যুর সঙ্গে আকাশকেও পরের অন্তত ২টি রঞ্জি ম্যাচে বাংলা পাবে না।
ভারতীয় নির্বাচকরা পেস বোলারদের পুল তৈরিতে মনোনিবেশ করছেন। এই পরিস্থিতিতে ভারতীয় এ দলে আকাশ দীপের ডাক পাওয়াটা তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই মহম্মদ শামির অনুপস্থিতিতে মুকেশ কুমার ভারতকে টেস্টেও ভরসা দিতে শুরু করেছেন। তাছাড়া টেস্টে ওপেনার হিসেবে নির্বাচকদের ভাবনায় যে অভিমন্যুও রয়েছেন, ভারতীয় এ দলের ব্যাটন হাতে পাওয়ার মধ্যে তা স্পষ্ট হয়ে গিয়েছে।
ভারতীয় এ দল- অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পাটীদার, সরফরাজ খান, প্রদোষ রঞ্জন পাল, কেএস ভরত (উইকেটকিপার), মানব সুতার, পুলকিত নারাং, নভদীপ সাইনি, তুষার দেশপাণ্ডে, বিদ্ব্যথ কাভেরাপ্পা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), আকাশ দীপ।












Click it and Unblock the Notifications