জসপ্রীত বুমরাহকে চূড়ান্ত কটাক্ষ করে বেবি বোলার বললেন পাক ক্রিকেটার আব্দুল রাজ্জাক
ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহকে চূড়ান্ত কট্টাক্ষ করলেন পাক পেসার আব্দুল রাজ্জাক। বুমরাহকে 'বেবি বোলার' বললেন রাজ্জাক
ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহকে চূড়ান্ত কট্টাক্ষ করলেন পাক পেসার আব্দুল রাজ্জাক। বুমরাহকে 'বেবি বোলার' বললেন রাজ্জাক।

এই মুহূর্তে বল হাতে দারুণ ফর্মে রয়েছেন বুমরাহ। পেস ও বাউন্সে ক্রিকেট বিশ্বে দাপট দেখাচ্ছেন জসপ্রীত। টেস্ট ব়্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ৫ নম্বরে রয়েছেন বুমরাহ। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ সফল হয়েছেন তিনি। সেই বুমরাহকে নিয়েই এবার তির্যক মন্তব্য রাজ্জাকের।
পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার রাজ্জাক একটি শোয়ের ইউটিউব চ্যানেলে বুমরাহকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, 'নিজের ক্রিকেট কেরিয়ারে বিশ্বমানের বোলারদের সামলেছি। আমি বুমরাহের বিরুদ্ধে খেললে বুমরাহই চাপে থাকবে।'
সঙ্গে রাজ্জাক জুড়েছেন, 'বুমরাহ আমার সামনে শিশু তো! আমি গ্লেন ম্যাকগ্রা,ওয়াশিম আক্রম, শোয়েব আখতারদের সামলেছি। সেখানে বুমরাহের বিরুদ্ধে খেলাটা আমার কাছে কোনও ব্যাপারই নয়।' প্রসঙ্গত পাকিস্তানের হয়ে ২০০৯ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন রাজ্জাক।
কটাক্ষ করলেও বোলার বুমরাহের কিন্তু প্রশংসা করেছেন তিনি। বোলিং অ্যাকশনের বৈচিত্র্যের জন্যই বুমরাহ এতটা সফল মনে করছেন রাজ্জাক। রাজ্জাক বলেন, ' বল রিলিজ পয়েন্টও দারুণ। সেকারণেই বুমরাহ ব্যাটসম্যানদের উপর এতটা প্রভাব ফেলতে পারে।'












Click it and Unblock the Notifications