সৌরভের ১২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন এবি ডেভেলিয়ার্স
ডারবান, ২৭ অগাস্ট : দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তথা বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডেভেলিয়ার্স ভেঙে দিলেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১২ বছর পুরনো একটি ওয়ান ডে রেকর্ড। [এক ম্যাচে দুই দলের ১৩ জন আউট শূন্য রানে]
বুধবার কিংসমিডে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সবচেয়ে কম ম্যাচ খেলে ৮ হাজার রানে পৌঁছনোর রেকর্ড করেন ডেভেলিয়ার্স। [ম্যাচ ফিক্সিং কী করে হয় জানেন? জেনে নিন একজন বুকির ভাষ্য]
এর আগে সৌরভের নামে ২০০২ সাল থেকে এই রেকর্ড অক্ষত ছিল। সৌরভ মাত্র ২০০ টি ম্যাচ খেলে ৮ হাজার রানের মাইলস্টোনে পৌঁছন। তবে ডেভেলিয়ার্স মাত্র ১৮২ টি ম্যাচ খেলে এই মাইলস্টোন স্পর্শ করেছেন। [বিশ্বের সেরা 'মার্কেটেবল স্টার'-দের তালিকা]
একদিনের ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ডেভেলিয়ার্সের দখলে দ্রুততম শতরান ও দেড়শো রানের ইনিংস খেলার কৃতিত্ব রয়েছে। নিচের স্লাইডে দেখে নিন প্রথম পাঁচজনের তালিকা যারা সবার আগে এই কৃতিত্বকে স্পর্শ করেছেন। [বিশ্বের সেরা ধনী খেলোয়াড়দের তালিকা]

এবি ডেভেলিয়ার্স
একদিনের ম্যাচে ১৮২টি ইনিংসে ৮ হাজার রানের কৃতিত্ব স্পর্শ করেছেন এবি।

সৌরভ গঙ্গোপাধ্যায়
২০০টি ইনিংসে সৌরভ ৮ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন।

শচীন তেন্ডুলকর
২১০ টি ম্যাচে শচীন এই মাইলফলকে পৌঁছন।

ব্রায়ান লারা
২১১টি ম্যাচে লারা ৮ হাজার রান স্পর্শ করেন।

মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি ২১৪টি ম্যাচে ৮ হাজার রানের মাইলস্টোনে পৌঁছন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications