অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেটাররা, অনুশীলনের পর দেওয়া খাওয়ার খেলেন না দলের একাংশ
অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেটাররা, অনুশীলনের পর দেওয়া খাওয়ার খেলেন না দলের একাংশ
ভারতীয় দলের বেশ কিছু জন সদস্য অসন্তুষ্ট। পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে থাকা দলটির মধ্যে হঠাৎ অসন্তোষ কিসের? খোঁজ নিয়ে জানা গেল যে খাওয়ার অনুশীলনের পর দেওয়া হয়েছে তাতে দলের একাংশ খুশি নয়।

অনুশীলনের পর দেওয়া খাওয়ার নিয়ে সমস্যা ভারতীয় দলে:
মঙ্গলবার অনুশীলনের পর যে খাওয়ার খেতে দেওয়া হয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের তা দেখে একেবারেই খুশি হতে পারেননি বেশ কিছু ক্রিকেটার। কিছু জন তো সেই খাওয়ার গ্রহণও করেননি। তাঁরা সিদ্ধান্ত নেন হোটেলে ফিরে খাবার। জানা গিয়েছে প্রতিটা দলের জন্য অনুশীলনের পর খাওয়ারের মেন্যু প্রায় একই রকম এবং ভারতীয় ক্রিকটারদের কোনও গরম খাওয়ার দেওয়া হয়নি অনুশীলনের পর, বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী অনুশীলনে কঠিন পরিশ্রমের পর অবশ্যই গরম খাওয়ার থাকাটা জরুরি।

কী ছিল মেন্যুতে:
জানা গিয়েছে অনুশীলনের পর খেলোয়াড়দের যে খাওয়ার দেওয়া হয় তাতে থাকে স্যান্ডুইচ. ফল এবং ফালাফেল। যে হেতু প্রায় দুপুরের দিকে অনুশীলন শেষ হয়েছিল তাই ভারতের ক্রিকেটাররা আশা করেছিলেন দুপুরের খাওয়ারের সময়ে তাদের দুপুরের খাওয়ার দেওয়া হবে।

বিসিসিআই আধিকারিকের মন্তব্য:
নাম না প্রকাশের শর্তে এক বিসিসিআই আধিকারিক পিটিআই-কে বলেছে, "এটা কোনও বয়কটের বিষয় নয়, কিছু ক্রিকেটার ফল এবং ফালাফেল নিয়েছে কিন্তু প্রত্যেকেই আশা করে ছিল তাঁদের দুপুরের খাওয়ার দেওয়া হবে। তাই হোটেল ফিরেই তাঁরা খাওয়ার খেয়েছে। সমস্যার বিষয় হল আইসিসি দুপুরের খাওয়ারের পর আইসিসি কোনও গরম খাওয়ার দেয় না। দ্বি-পাক্ষিক সিরিজে আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের উপরই ক্যাটারিং-এর দায়িত্ব থাকে এবং তারা সব সময় গরম ভারতীয় খাওয়ার দেয় অনুশীলনের পর। কিন্তু আইসিসি'তে সব দেশের জন্য একই নিয়ম। আপনি দুই ঘণ্টার অনুশীলনের পর অ্যাভাকাডো, শশা আর টমেটো দিয়ে স্রেফ একটা ঠান্ডা স্যান্ডুইচ খেতে পারেন না। এটা অপর্যাপ্ত পুষ্টির উদাহরণ।" দেখার বিষয় এখন এটাই বিসিসিআই নিজের উদ্যোগে খেলোয়াড়ের জন্য গরম ভারতীয় খাওয়ারের আয়োজন করে কি না।

ভারতের পরবর্তী ম্যাচ:
সুপার ১২-এ ভারতীয় দল পরবর্তী ম্যাচে খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৭ অক্টোবর। ৩০ অক্টোবর ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২ অক্টোবর ভারতের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ৬ অক্টোবর ভারতের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications