বাংলাদেশে ক্রমেই বিধ্বংসী চেহারা নিচ্ছে করোনা মহামারী, মৃত্যুহার বাড়ছে হাসিনার দেশে

যত দিন গড়াচ্ছে বাংলাদেশে করোনা সংক্রমণ ততই বিধ্বংসী চেহারা নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় শেখ হাসিনার দেশে করোনা হানায় নতুন করে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যার জেরে সে দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯৭। বুধবার বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।

বাংলাদেশে ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে করোনার প্রকোপ, বাড়ছে মৃত্যু হার

এদিকে গোটা দেশে এখনও পর্যন্ত ১ লক্ষ ৭২ হাজার ‌১৩৪ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৮৯ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এই পরিসংখ্যান নথিভুক্ত করা হয়েছে বলে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের তরফে জানানো হয়েছে। পাশাপাশি গোটা দেশে বর্তমান সুস্থতার হার ৪৬.৯৬ শতাংশে দাঁড়িয়েছে বলেও জানা যাচ্ছে। একইসঙ্গে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.৩৮ শতাংশে।

সূত্রের খবর, গোটা দেশে এখনও পর্যন্ত হোম আইসোলেশনে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবার মাধ্যমে সুস্থ হয়েছেন প্রায় ২,৭৩৬ জন করোনা আক্রান্ত। অন্যদিকে কোভিড হাসপাতাল গুলিতে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন। এদিন সাংবাদিক বৈঠকে এ কথা জনান ডিজিএইচএসের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। তারমধ্যে ২২.২৬ শতাংশ করোনা আক্রান্ত বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+