Yogi Adityanath: 'উত্তর প্রদেশে রামনবমীতে অশান্তি হলে উল্টো ঝুলিয়ে দিতাম', কেষ্টর গড়ে হুঙ্কার যোগীর

কেষ্টর গড়ে সভা করলেন যোগী আদিত্যনাথ। বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে যোগী আদিত্যনাথ রীতি মতো হুঙ্কার দিয়ে বলেছেন, উত্তর প্রদেশে যদি রামনবমীতে অশান্তি হতো উল্টো ঝুলিয়ে দিতাম। প্রসঙ্গত উল্লেখ্য রামনবমীর দিন মুর্শিদাবাদে অশান্তির ঘটনা ঘটেছিল।

মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে বোমা মারার ঘটনা ঘটেছিল। পুরোটাই বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ঘটনা নিয়ে উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। সিউড়ির সভা থেকে রীতিমতো সুর চড়িয়ে যোগী বলেছেন উত্তরপ্রদেশে গত সাত বছরে কোনও কার্ফু জারি হয়নি। গরু বলি হলে উল্টো ঝুলিয়ে দিতাম।

Yogi Adityanath

এদিন বীরভূম থেকে যোগী আদিত্যনাথ একযোগে বাম-কংগ্রেস এবং সিপিএমকে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন তিনটা দল মিলে গোটা বাংলাকে শেষ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রির টাকা গুণ্ডাদের তুলে দিয়েছে সেকারণে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। সেকারমে রাম নবমীকে উত্তর প্রদেশে কোনও অশান্তি হয়না। কিন্তু বাংলাতে অশান্তি হয়। গত ৭ বছরে উত্তরপ্রদেশে কোনও অসান্তির ঘটনা ঘটেনি। রামনবমীতে এমন অশান্তি হলে উল্টো ঝুলিয়ে দিতাম বলে হুঙ্কার দিয়েছেন যোগী আদিত্যনাথ।

তৃণমূল কংগ্রেস সরকারকে একহাত নিয়ে যোগী বলেছেন, তৃণমূল গুণ্ডাদের ব্যবহার করে দেশের ক্ষতি করতে চাইছে। এই রাজ্যে হিন্দুরাই বিপন্ন হতে বসেছে বলে দাবি করেছেন তিনি। তৃণমূল আর কংগ্রেস চক্রান্ত করে বাংলাকে লাটে তুলেছে এবার গোটা দেশের ক্ষতি করতে চাইছে তারা। এমনই অভিযোগ করেছেন যোগী আদিত্যনাথ। এদিন প্রচার মঞ্চ থেকে বারবার উত্তর প্রদেশের সঙ্গে বাংলার তুলনা করেছেন যোগী আদিত্যনাথ।

এদিন প্রচারে এসেছেন অমিত শাহ। তিনি বাংলায় ৩০ আসন জয়ের বার্তা দিয়েছেন। অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি বাংলায় জিতলে তাঁরা চুরি যাওয়া সব টাকা ফেরত দিয়ে দেবেন। অর্থাৎ মমতা সরকার বিভিন্ন দুর্নীতির নাম করে সাধারণ মানুষের কাছ থেকে যে বিপুল সংখ্যক টাকা নিয়েছে সেটা ফেরত দিয়ে দেবে বিজেপি।
একই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে অমিত শাহ বলেছেন, বাংলায় বিজেপি ৩০ টা আসন পেলে বাংলাকে ১ নম্বর রাজ্যে পরিণত করবে মোদী সরকার। গোটা দেশ চাইছে প্রধানমন্ত্রী মোদী আবার আসুন প্রধানমন্ত্রী হয়ে। বিজেপিকে জেতানোর আর্জি জানিয়েছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+