বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল! প্রতিক্রিয়ায় কী জানালেন তৃণমূলের শতাব্দী রায়

বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে। দেবাশিস ধর যখন সাঁইথিয়ার পুনুর গ্রামে ঢোল বাজিয়ে প্রচার করছিলেন, সেই সময় বীরভূম আসনে বিজেপির প্রতীকে মনোনয়ন জমা দেন দেবতনু ভট্টাচার্য। বিষয়টি কানে আসার পরে বীরভূমের গত তিনবারের সাংসদ এবং এবারেরও প্রার্থী শতাব্দী রায় জানিয়েছেন, বিষয়টি শুনে তাঁর খারাপ লাগছে।

এদিকে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাব। সরকারি পদে থাকা ব্যক্তির মনোনয়ন জমা দেওয়ার সময় জমা বিদ্যুতের বিল, আবাসনের বিল, জলের বিল-সহ সমস্ত বিল মেটাতে হয় এবং তার তথ্য জমা দিতে হয় নির্বাচন কমিশনে। ২০১৬ সালে দিল্লি হাইকোর্টের রায়ের ভিত্তিতে এমনই হলফনামা জমা দিতে হয়। কিন্তু দেবাশিস ধরের ক্ষেত্রে তা করা হয়নি। ফলে মনোনয়ন পত্র দ্বিতীয়বার স্কুটিনি করার পর তাঁর তা বাতিল বলে ঘোষণা করা হয়।

Satabdi Roy

  • মমতা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, গত মঙ্গলবার বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস ধরের উদ্দেসে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সরকার এখনও দেবাশিস ধরকে ছাড়পত্র দেয়নি। রাজ্যের যে দুটি আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করতে দেরি করেছিল তাার মধ্যে ছিল বীরভূমও। শেষে ওই আসন থেকে দেবাশিস ধরের নাম ঘোষণা করে বিজেপি।

  • শতাব্দী রায়ের প্রতিক্রিয়া

দেবাশিস ধরের মনোনয়ন বাতিল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই কেন্দ্রের গত তিনবারের সাংসদ তথা এইবারের প্রার্থী শতাব্দী রায় বলেছেন, অনেক পরে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। তারপরেই যখন আরও একজন মনোনয়ন দাখিল করেন, সেই সময় মনে হয়েছিল পিছনে কোনও ব্যাপার রয়েছে। শতাব্দী বলেন, বিরোধী হলেও লড়াই করতে পারছেন না বলে খারাপ লাগছে।

  • দেবাশিস ধরকে নিশানা

দেবাশিস ধরকে নিশানা করতে গিয়ে শতাব্দী রায় বলেন, জিতবেন না জেনেও তিনি লড়তে এসেছিলেন। তিনি প্রথম থেকেই শতাব্দী রায় কী করেছেন, কী না করেছেন, এই কথা বলা ছাড়া কিছুই করে উঠতে পারেননি। শতাব্দী রায়ের প্রশ্ন আর পনেরো দিন যেখানে নির্বাচনের বাকি রয়েছে, সেই সময় তিনি (দেবাশিস ধর) আর কী করতে পারতেন? শতাব্দী রায় দাবি করেছেন, তিনি (দেবাশিস ধর) লড়তেও জিততেন আর না লড়াই করলেও জিতবেন। উনার উপস্থিতি কিংবা অনুপস্থিতি তাঁর জেতার পথে বাধা তৈরি করবে না বলেই জানিয়েছেন শতাব্দী রায়।
প্রসঙ্গত দিন সাতেক আগে, গত ১৯ এপ্রিল যখন ওয়ান ইন্ডিয়া বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শতাব্দী রায় বিজেপি প্রার্থীকে গুরুত্ব দিতে রাজি হননি।

  • দেবাশিস ধরের প্রতিক্রিয়া

মনোনয়ন বাতিলের পরে তাঁর পদক্ষেপ কী হবে, তিনি কী প্রচারে যাবেন? এই প্রশ্নের উত্তরে দেবাশিস ধর বলেছেন, তিনি দলের বাইরে নন। তবে এই ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা তা তিনি সময়ে উত্তর দেবেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+