জেলের ভেতরে থেকেও সক্রিয় কেষ্ট, পঞ্চায়েত ভোটের আগে জল্পনা বাড়ালেন মানবাধিকার কর্মী
জেলের ভেতরে থেকেও সক্রিয় কেষ্ট, পঞ্চায়েত ভোটের আগে জল্পনা বাড়ালেন মানবাধিকার কর্মী
জেলে থেকেও বাইরে ভীষণ ভাবে সক্রিয় অনুব্রত মণ্ডল। একাধিক কাজের নেপথ্য তাঁর হাত রয়েছে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন এক মানবাধিকারকর্মী। তিনি অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডলের নির্দেশেই তাঁকে মারধর করা হয়েছে। এমনকী বীরভূমের পুলিশ সুপারেরও তাতে ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন সেই মানবাধিকার কর্মী। পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলকে নিয়ে এই অভিযোগে নতুন করে জল্পনা বেড়েছে।

অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক অভিযোগ
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন এক মানবাধিকার কর্মী। তিনি অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডল জেলে থেকেও বাইরে ভীষণ ভাবে সক্রিয়। তিনি জেলে থেকেও বাইরে হামলা করাচ্ছেন এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন সেই মানবাধিকার কর্মী। তিনি সরাসরি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে তিনি। অনুব্রত মণ্ডলের নির্দেশেই তাঁর হাত রড দিয়ে মেরে ভেঙে দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের এই কাজে তাঁকে ইন্ধন দিচ্ছেন বীরভূমের পুলিশ সুপারও এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি।

জেলে কেষ্ট
গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজত থেকে এখন জেল হেফাজতে রয়েছেন তিনি। আসানসোল সংশোধনাগারে রয়েছেন অনুব্রত মণ্ডল। সেখান থেকে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনায় রয়েছে ইডি। কারণ অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি নিয়ে তদন্ত শুরু করেছে ইডি
প্রথম থেকেই তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার কথা ভাবা হচ্ছিল। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করবে ইডি। তার অনুমতিও পেয়ে গিয়েছে তারা।

বীরের সম্মান দিয়ে অনুব্রতকে ছাড়াতে হবে
অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে জেল থেকে ছাড়িয়ে আনতে হবে। দলের সাংগঠনিক বৈঠকে এমনই বার্তা দিয়েছেন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলকে চক্রান্ত করে গ্রেফতার করা হয়েছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে সৌগত রায়ও বলেছেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে অকারণে। তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ হয়নি। কোনও টাকাও উদ্ধার হয়নি।

পঞ্চায়েত ভোটে নজর
পঞ্চায়েত ভোট নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শাসক দলে বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং মুকুল রায় পঞ্চায়েত ভোটের কারণেই এই দুই নেতার হঠাৎ করে সক্রিয়তা বলে মনে করছে রাজনৈতিক মহল। গতকাল বৈশাখীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোঁটা নিতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications