বিরোধীদের ষড়যন্ত্রের জাল কাটতে রামপুরহাট যাচ্ছেন মমতা, নিশানা বিজেপি-সিপিএমকে

বিরোধীদের ষড়যন্ত্রের জাল কাটতে রামপুরহাট যাচ্ছেন মমতা, বিজেপি-সিপিএমকে ল্যাংচা কটাক্ষ

রামপুরহাটে ঘটে গিয়েছে নির্মম ঘটনা। তৃণমূল উপপ্রধান খুনের পরপরই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে আটজনের। সেই ঘটনা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। বিরোধীরা এই ঘটনায় রামপুরহাট পরিদর্শনে গিয়ে ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে। ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র ছেদ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার যাবেন রামপুরহাটে। বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়াবেন তিনি।

বিরোধীদের ষড়যন্ত্রের জাল কাটতে রামপুরহাট যাচ্ছেন মমতা, বিজেপি-সিপিএমকে ল্যাংচা কটাক্ষ

রামপুরহাটে ঘটে গিয়েছে নির্মম ঘটনা। তৃণমূল উপপ্রধান খুনের পরপরই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে আটজনের। সেই ঘটনা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। বিরোধীরা এই ঘটনায় রামপুরহাট পরিদর্শনে গিয়ে ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে। ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র ছেদ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার যাবেন রামপুরহাটে। বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়াবেন তিনি।

কলকাতায় বিধবাদের ভাতা প্রদান অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি প্রতিনিধিদল পাঠিয়েছিলেন রামপুরহাটে। তিনিও বৃহস্পতিবার যাবেন। আজই যেতেন তিনি। কিন্তু এদিন কিছু দল ল্যাংচাতে ল্যাংচাতে রামপুরহাটে ল্যাংচা খেতে যাচ্ছে। ওরা থাকায় আমি যেতে চাই না রামপুরহাটে। ওরা ফিরতে রাত হয়ে যাবে। তাই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই আমি রামপুরহাট যাব।

মমতা বন্যোতেপাধ্যায় বলেন, আমরা কখনও অ্যাকশন নিতে আমরা কালার দেখি না। হাতের পাঁচটা আঙুল সমান হয় না। যদি আমাদের দলের কেউ এই ভয়ঙ্কর ঘটনায় জড়িত থাকেন, তবে তাঁকেও যথাযথ শাস্তি দেওয়া হবে। রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা জানতে সিট গঠন করা হয়েছে। যে সমস্ত পুলিশের নিষ্ক্রিয়তা সামনে এসেছে, তাদের সঙ্গে সঙ্গে ক্লোজড করা হয়েছে। কোনও অন্যায় মানা হবে না।

এদিন রামপুরহাট যাওয়ার পথে বিশেষ এক রাজনৈতিক দলের প্রতিনিধিদের গাড়ি দাঁড় করিয়ে ল্যাংচা কেতে দেখা যায়। অগ্নিবিধ্বস্ত গ্রামে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এভাবে ফিস্টের মেজাজে নেতাদের দেখা যায়। তা নিয়ে কটাক্ষ করেই মুখ্যমন্ত্রী ল্যাংচা খাওয়ার প্রসঙ্গ তুলেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও তার ব্যাখ্যা দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রামপুরহাটে উপপ্রধান খুন এবং তারপর অগ্নিসংযোগের ঘটনাকে দুর্ভাগ্যজনক ব্যাখ্যা করে তিনি মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। এই ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে। যারা জলঘোলা করতে যাচ্ছেন তাদের কথায় কর্ণপাত না করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সকালেই রামপুরহাটে যান সিপিএমের মহম্মদ সেলিম, বিমান বসুরা। মহম্মদ সিলেম বাইকে করে অগ্নিবধ্বস্ত এলাকায় যান। আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে থাকার বার্তা দেন। একইসঙ্গে তিনি মমতার সিআইডি বা সিট এবং অমিত শাহের সিবিআইকে কটাক্ষ করেন। সিটের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তোলেন তিনি।

আর সিপিএমের পরেই রামপুরহাটের বকটুই গ্রাম ঢোকার চেষ্টা করে বিজেপি। পুলিশ বাধার মুখে পড়েন। তার আগে বিজেপি নেতারা গাড়ি থামিয়ে ল্যাংচা খেতে ঢোকা নিয়ে কটাক্ষের মুখে পড়েন। শাসক দল তৃণমূল এবং স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কটাক্ষ করেন। আর তারাই যে বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত তা স্পষ্ট করে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+