অনুব্রতর গড়ে একাধিক নতুন চমক, একনজরে বীরভূমে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা
একনজরে বীরভূমে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা
শুক্রবারই তৃণমূল সুপ্রিম মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে প্রকাশিত হয়ে গেল ঘাসফুল শিবিরের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। গোটা রাজ্যের পাশাপাশি তালিকায় চমক রয়েছে বীরভূমেও। কোনও কেন্দ্রে পুরনো সতীর্থের উপরেই যেমন ভরসা রেখেছেন মমতা, তেমনই পিকের নির্দেশে খোদ অনুব্রতর গড়ে এসেছে একাধিক রদবদল। বীরভূমের ১১ টি কেন্দ্রে উঠে এসেছে একাধিক নতুন নাম।

সদ্য প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে বীরভূমের দুবরাজপুরে তৃণমূল-কংগ্রেসের টিকিটে লড়তে চলেছেন অসীম ধীবর। সিউড়িতে লড়বেন বিকাশ রায় চৌধুরী। বোলপুরে লড়ছেন চন্দ্রনাথ সিনহা। নানুরে লড়ছেন বিধানচন্দ্র মাঝি। লাভপুরে লড়তে চলেছেন অভিজিৎ সিংহ। সাঁইথিয়ায় ভোটে দাঁড়াচ্ছেন নীলাবতী সাহা। অন্যদিকে ময়ূরেশ্বরে তৃণূলের টিকিটে লড়ছেন অভিজিৎ রায়।
পাশাপাশি রামপুরহাটে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছেন ডাঃ আশীষ বন্দ্যোপাধ্যায়। বীরভূমের হাসানে ভোটে লড়বেন অশোক কুমার চট্টোপাধ্যায়। একইসাথে নলহাটিতে তৃণমূলের টিকিটে ভোটে লড়বেন রাজেন্দ্র প্রসাদ সিং। মুরারিতে ভোটে দাঁড়াচ্ছেন আব্দুর রহমান। যদিও তৃণমূল সুপ্রিমর প্রার্থী তালিকা নিয়ে বীরভূমের তৃণমূল নেতারাও এখনও বিশেষ উচ্চবাচ্য করেননি বলেই জানা যাচ্ছে। অন্যদিকে শেষ মূহূর্তের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications