মনোনয়ন বাতিল হতেই 'দূরে' দেবাশিস ধর, শাহের মঞ্চে উঠতে না পেরে 'দোষারোপ'! সুকান্ত বললেন, কী হয়েছে দেখবেন
লোকসভা ভোটের মুখে আইপিএসের চাকরি ছেড়েছিলেন দেবাশিস ধর। বিজেপিতে যোগ দিয়ে বীরভূম কেন্দ্রের টিকিটও পেয়ে যান। যদিও তাঁর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় বিজেপির তরফে ওই কেন্দ্রে এখন প্রার্থী দেবতনু ভট্টাচার্য। শুক্রবার তাঁরই প্রচারে রামপুরহাটে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তাঁর মনোনয়ন বাতিল হওয়ার পরে বিজেপির তরফে জানানো হয়েছিল প্রচারে থাকবেন দেবাশিস ধর। সেই মতো শুক্রবার রামপুরহাটে এমিত শাহের সভাায় হাজিরও হয়েছিলেন তিনি। কিন্তু মঞ্চে উঠতে পারেননি। মঞ্চে ওঠার জন্য যাঁদের নাম ছিল সেই তালিকায় ছিল না দেবাশিস ধরের নাম।

দেবাশিস ধরের প্রতিক্রিয়া
তিনি দলের প্রচারে রয়েছেন বলে জানিয়েছেন দেবাশিস ধর। শুক্রবার গাড়িতে সভাস্থলেও আসেন। বিজেপি বেশ কিছু নেতা-কর্মী তাঁকে ঘিরে ভিড়ও করেন এবং হাত মেলান। কিন্তু আমন্ত্রিতদের তালিকা নাম না থাকায় খানিক বিষণ্ণতা নিয়ে অমিত শাহ আসার আগেই তিনি এলাকা ছাড়েন। তিনি বলেন, দলের রাজ্য এগজিকিউটিভ কমিটির সদস্য হিসেবে তিনি নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
অভিযোগ দলের একাংশের দিকে?
অমিত শাহের সঙ্গে মঞ্চে আমন্ত্রিতদের তালিকায় নাম না থাকার প্রসঙ্গে দেবাশিস ধর বলেছেন, তাঁর মঞ্চে থাকার প্রয়োজন ছিল। এব্যাপারে তিনি দলের জেলার নেতাদের কাছে আবেদনও করেছিলেন। তারপরেও তাঁকে রাখা হয়নি তালিকায়। আমন্ত্রিতদের তালিকায় তাঁর নাম না থাকার প্রসঙ্গে দলের একাংশকে কার্যত দায়ী করেন দেবাশিস ধর। এরকমভাবে বিভাজন করা উচিত হয়নি বলেও সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানিয়েছেন তিনি। দেবাশিস থধর বলেছেন, তিনি অমিত শাহের সভায় যাওয়ার প্রয়োজন মনে করেছিলেন, তাই গিয়েছিলেন।
বিজেপিতেই মতান্তর
এব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, বিষয়টি হয়ত সেরকম নয়, তবে তিনি দেবাশিস ধরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। সূত্রের খবর, দেবাশিস ধরকে অমিত শাহের মঞ্চে আমন্ত্রণ না জানানো নিয়ে দলের অভ্যন্তরে মতান্তর রয়েছে। বীরভূমে দলের এক নেতা বলেছেন, অমিত শাহের সভায় দেবাশিস ধরকে আমন্ত্রণ না জানিয়ে ভাল কাজ করেননি জেলার নেতারা।
তৃণমূলের কটাক্ষ
অমিত শাহের মঞ্চে বিজেপি নেতা দেবাশিস ধরের জায়গা না পাওয়াকে কটাক্ষ করেছেন জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জেলার সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের মতো নেতারা। তাঁরা বলছেন, প্রয়োজন শেষ হলেও ছুঁড়ে ফেলে দেয় বিজেপি। এটাই হচ্ছে ওই দলের নীতি।
-
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications