পুজো কমিটিকে অনুদান নিয়ে স্বমহিমায় অনুব্রত! বিধানসভা ভোটে দলের ফল নিয়ে দিলেন বার্তা

পুজো কমিটিকে অনুদান নিয়ে স্বমহিমায় অনুব্রত! বিধানসভা ভোটে দলের ফল নিয়ে দিলেন বার্তা

২০২১-এর বিধানসভা ভোটে নিজের জেলায় দলের ফল নিয়ে আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল (anubrata mondal)। ইতিমধ্যেই তিনি নিজের দায়িত্বে থাকা ৩ কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেদিয়েছেন। পাশাপাশি পুজো কমিটিগুলিকে সরকারের দেওয়া অনুদান (puja grant) নিয়ে বিজেপির প্রতি কটাক্ষ ছুড়ে দিয়েছে। তাঁর কথায় পাগলে, ছাগলে কী বলল তাতে কিছু যায় আসে না।

কেন্দ্রের নীতি নিয়ে কটাক্ষ

কেন্দ্রের নীতি নিয়ে কটাক্ষ

বোলপুরে উচ্চবিদ্যালয়ে বুথ ভিত্তিক সভায় কেন্দ্রের নীতি নিয়ে বিজেপিকে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। সেখানে তিনি বলেন, বিজেপি দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে। রেলের মতো বিভিন্ন লাভজনক সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। মানুষ বুঝে গিয়েছে, কাদের হাতে তাঁরা দেশের ভার তুলে দিয়েছেন। তিনি বলেন বিজেপির নেতৃত্বে দেশে অন্ধকার নেমে এসেছে।

বীরভূমের ফলাফল নিয়ে আগাম বার্তা

বীরভূমের ফলাফল নিয়ে আগাম বার্তা

বীরভূমের ১১ টি আসন বাদ দিয়েও পূর্ব বর্ধমানের ৩ টি আসনের দায়িত্ব রয়েছে অনুব্রত মণ্ডলের ওপরে। এব্যাপারে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি দাবি করেন, তাঁর দায়িত্বে থাকা বীরভূম ও পূর্ব বর্ধমানের ১৪ টি আসনেই জয়লাভ করবে তৃণমূল। বোলপুর বিধানসভাতেই তৃণমূল ৮০ থেকে ৯০ হাজার ভোটে জয়ী হবে বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডল।

বিজেপি থেকে ফিরিয়ে আনুন

বিজেপি থেকে ফিরিয়ে আনুন

দলের কোনও পুরনো কর্মী বিজেপিতে গিয়ে থাকলে তাঁকে ফিরিয়ে আনার ডাক দিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, কেউ অভিমান করে থাকলে তাঁকে দলে ফিরিয়ে আনুন। দলীয় কার্যালয়ে ডেকে বোঝানোর পরামর্শ তিনি দিয়েছেন। তিনি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না।

দিলীপ ঘোষের প্রতি সৌজন্য

দিলীপ ঘোষের প্রতি সৌজন্য

করোনায় সংক্রমিত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল সৌজন্য প্রকাশ করেন বলেন, ভগবান ওঁর মঙ্গল করুন।

৩ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা

৩ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা

এই সপ্তাহেই অনুব্রত মণ্ডল সাঁইথিয়ার বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। সাঁইথিয়ায় দলের বুথ ভিত্তিক সভা থেকে তিনি বলেছেন, বর্তমান বিধায়ক নীলাবতী সাহাই পরবর্তী প্রার্থী হবেন।
দিন কয়েক আগে রামপুরহাটে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম রামপুরহাটের পরবর্তী প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ভোটটা দিদির, আশিস বন্দ্যোপাধ্যায় প্রার্থী। এর মাস খানেক আগে কেতুগ্রামের প্রার্থীর নামও ঘোষণা করেছিলেন অনুব্রত মণ্ডল। সেখানকার সভা থেকে অনুব্রত মণ্ডল শেখ শাহনওয়াজকে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হবেন বলে ঘোষণা করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+