ভাসছে পানিহাটি, হাঁটুর উপর প্যান্ট গুটিয়ে রাস্তায় নামলেন মদন মিত্র
ভাসছে পানিহাটি, হাঁটুর উপর প্যান্ট গুটিয়ে রাস্তায় নামলেন মদন মিত্র
ভাসছে গোটা কলকাতা শহর। মহানগর সংলগ্ন এলাকার জল থৈ থৈ। কামারহাটিতে একো নামেনি জল। জমা জলে বিপর্যস্ত মানুষজন। শেষে ময়দানে নামলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। হাঁটুর উপর প্যান্ট গুটিেয় এলাকায় ঘুরলেন তিনি। পুরসভার প্রতিনিধিদের নিয়ে জলমগ্ন একাধিক এলাকা ঘুরে দেখেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই কামার হাটিতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছিল। তাতে ৩ জনের মৃত্যুও হয়। তারপরেই প্রবল বর্ষণে জলমগ্ন দশায় নতুন করে উদ্বেগ বাড়ছে।

প্রবল বর্ষণে বিপর্যস্ত শহর ও শহরতলি
সক্রিয় মৌসুমি অক্ষরেখা। তার উপরে বঙ্গোপসাগরে নিম্নচাপ। দুয়ের কোপে গত ৪৮ ঘণ্টায় প্রবল বর্ষণ হয়েছে কলকাতা এবং শহরতলি সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। কলকাতা শহরের সিংহভাগ এলাকা জলে ডুবে গিয়েছে। সেক্টর ফাইভ থেকে শুরু করে বিমানবন্দর, কলেজস্ট্রি,পার্কস্ট্রিট, হিন্দুস্তান পার্ক সহ একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। কোথাই হাঁটু জল তো কোথাই পায়ের পাতা ডোবা জল। গতকাল রাত পর্যন্ত বর্ষণ হয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনা জেলায়।

জলমগ্ন শহরতলি
শুধু কলকাতা শহর নয় জলমগ্ন কলকাতা সংলগ্ন জেলাগুলির বহু এলাকা। উত্তর ২৪ পরগনার কামারহাটি, দমদম, বারাসাত,মধ্যমগ্রাম, খড়দহ, ব্যারাকপুর সহএকাধিক এলাকায়জল দাঁড়িয়ে রয়েছে। গতকাল দমদমের সাংসদ সৌগত রায়কে রাস্তায় দেখা গিয়েছিল। হাঁটু জল জমে গিয়েছিল তাঁর বাড়ির সামনেও। খড়দহে দলের অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল তাঁকে। বাড়ির সামনেই লুঙ্গি পরে রাস্তায় নেমেছিলেন তিনি।

এলাকায় মদন মিত্র
কামারহািটতেও জল জমে রয়েছে গত ২ দিন ধরে। প্রবল বর্ষণে বিপর্যস্ত অবস্থা সেখানকার মানুষ। পরিস্থিতি খতিয়ে দেখতে কামারহাটি গিয়েছিলেন এলাকার বিধায়ক মদন মিত্র। তিনি ঘুরে দেখেন একাধিক এলাকা। জলের মধ্যে কালো প্যান্ড হাঁটুর উপর গুটিয়ে পুরকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বিধায়ক। কামারহাটির বস্তি লাকা ঘুরে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের অসুবিধার কথা শোনেন মদন মিত্র।

মদন মিত্রের দাবি
জলমগ্ন কামারহাটিতে অসহায় মানুষের দুর্দশা দেখে মদন মিত্র বলেছেন এই সমস্যা বহুদিনের। একদিনের মধ্যে এই সমস্যা মেটানো সম্ভব নয়। পুর কর্তৃপক্ষেরও কিছু করার নেই। এই সমস্যা পাকাপাকি ভাবে মেটাতে হলে ড্রেডিং করতে হবে। রাস্তা উঁচু করতে হবে। আর সেটা করতে হলে তিন মাস রাস্তা বন্ধ রাখতেহবে। তাতে এলাকার মানুষের রুিট রুজিতে প্রভাব পড়বে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই কামারহাটি পুরসভা এলাকায় প্রবল ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছিল।তাতে তিন জনের মৃত্যুও হয়। কীভাবে পাইপের জলে ডায়রিয়ার জীবাণু মিশছে তা নিয়ে ময়দানে নেমেছিল পুরসভা। কিন্তু অনেক খোঁজার পরেই পাইপলাইনের ব্লু প্রিন্ট হাতে পায়নি কামারহাটি পুরসভা।












Click it and Unblock the Notifications