জলমগ্ন স্বরূপনগর, দুর্গতদের সাহায্যের আশ্বাস জ্যোতিপ্রিয়র
কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকা। গবাদি পশু থেকে শুরু করে চাষের জমি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। মঙ্গলবার পদ্মা-যমুনা-ইছামতি নদী সীমান্তে জলমগ্ন এলাকা নৌকায় পরিদর্শন করে দুর্গতদের সাহায্যের আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

পাশাপাশি, দীর্ঘদিন ধরে জীর্ণ হয়ে পড়ে থাকা টিপির তিন নদীর মোহনায় ২০০ মিটার বাইপাস খাল করে দ্রুত জল নিকাশি ব্যবস্থা করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী।
গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, এবং যাতে দ্রুত যমুনা পদ্মা ইছামতি সংস্কার হয় তার সব আশ্বাস দেন। চারঘাট টিপি অঞ্চলের নৌকায় করে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন সঙ্গে ছিলেন জেলার সেচ দপ্তরের প্রতিনিধিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট অঞ্চলের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে আছে দীর্ঘদিন ধরে। কারণ যমুনা পদ্মা ইছামতি নদী দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে নদীর নাব্যতা বেড়ে গিয়ে স্বরূপনগর ও গাইঘাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে।
একটু বৃষ্টি হলে নদীর জল ছাপিয়ে চারঘাট টিপি সগুনা গাইঘাটা সহ বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। যার কারণে মানুষের দুর্বিষহ হয়ে পড়ছেন তারা। একদিকে গ্রাম প্লাবিত হচ্ছে অন্যদিকে, চাষের জমি মাছের ভেড়ি নোনাজল ঢুকে কয়েকশো বিঘা ফসলের ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকার মানুষরা।












Click it and Unblock the Notifications