Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'বোমা বাঁধা হচ্ছিল বাড়িতেই, জানতেন তৃণমূল পঞ্চায়েত সদস্য',বাসন্তী কাণ্ডে দোষ স্বীকার ধৃত মনিরুলের

বাসন্তী বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে ফাঁস করলেন ধৃত টিএমসি নেতা মনিরুল।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই যে বাসন্তীতে বোমা বিস্ফরণ তা প্রমাণ হয়ে গেল। বাড়িতেই বোমা বাঁধা হচ্ছিল তা স্বীকার করে নিয়েছেন ধৃত তৃণমূল কংগ্রেস নেতা মনিরুল। তিনি জানিয়েছেন যুব তৃণমূলের সভা বানচাল করার জন্যই তাঁর বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। এবং পঞ্চায়েত সদস্যের নির্দেশেই তাঁর বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল বলে দাবি করেধেন ধৃত তৃণমূল নেতা মনিরুল।

দোষ স্বীকার মণিরুলের

দোষ স্বীকার মণিরুলের

বাসন্তীতে যে বোমা বিস্ফোরণের ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব তা প্রমাণ হয়ে গিয়েছে। এই ঘটনায় গতকাল গ্রেফতার তৃণমূল কংগ্রেস সদস্য মণিরুল খাঁ। তাঁর বাড়িতেই গতকাল বিস্ফোরণ ঘটে। তাতে জখম হয়েছিলেন বেশ কয়েকজন। গতকালই মনিরুলকে গ্রেফতার করা হয়। মনিরুল বোমা বাঁধার দোষ স্বীকার করে নিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের মুখে মনিরুল খাঁ জানিয়েছেন তাঁর বাড়িতেই বোমা বাঁধা হচ্ছিল। এবং সেকথা জানতেন পঞ্চায়েত সদস্য।

গোষ্ঠীদ্বন্দের কারণেই বিস্ফোরণ

গোষ্ঠীদ্বন্দের কারণেই বিস্ফোরণ

মণিরুল খাঁয়ের স্বীকারোক্তির পর স্পষ্ট হয়ে গিয়েছে যে বাসন্তীতে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। গতকাল যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই তৃণমূল কংগ্রেস সমর্থক। মণিরুল খাঁ জানিয়েছেন রবিবার গ্রামে তৃণমূল যুব কংগ্রেসের সভা ছিল। সেই সভাকে বানচাল করতেই বোমা বাঁধা হচ্ছিল। এবং পঞ্চায়েত সদস্যের নির্দেশেই তিনি বোমা বাঁধছিলেন বলে জানিয়েছেন। কাজেই মনিরুল খাঁয়ের স্বীকারোক্তিতে আরও স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠিদ্বন্দ্ব। এদিকে আজই বাসন্তীতে যাওয়ার কথা ফরেন্সিক দলের

জেলায় জেলায় বিস্ফোরণ

জেলায় জেলায় বিস্ফোরণ

শুধু বাসন্তী নয় একাধিক জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে বীরভূমের মাড়গ্রাম। বাসন্তী যেন বোমা-গুলি অস্ত্রের আঁতুর ঘরে পরিণত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গা থেকে বোমা বিস্ফোরণের খবর আসছে। বোমা মিলেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও। এই নিয়ে তুমুল অশান্তি ছড়িয়েছে। বীরভূমেও বোমাগুলি বারুদের স্তূপে পরিণত হয়েছে। বগটুই কাণ্ডের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূম।

মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু

মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু

বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মারা গিয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থক। তাঁর নাম নিউটন শেখ। গতকাল রাতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ এবং তাঁর তিন বন্ধু বোমা নিয়ে যাচ্ছিলেন। সেসয় তাঁদের উপরে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান নিউটন শেখ। আশঙ্কা জনক অবস্থায় লাল্টু শেখ সহ আরও ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাল্টু শেখের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে বীরভূম থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+