Sandeshkhali: জামিন পেয়ে বেরোতে না বেরোতেই ফের গ্রেফতার উত্তম সর্দার, চরম উত্তেজনা আদালত চত্ত্বরে
সন্দেশখালি কাণ্ডে ফের গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সর্দার। আদালতে জামিন পাওয়ার পরেই ফের গ্রেফতার করা হয় তাঁকে। আদালত চত্ত্বরেই বসিরহাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এমনকী গ্রেফতার করা হয়েছে জামিনে মুক্ত বিজেপি েনতা বিকাশ সিংকেও।
বসিরহাট আদালত চত্ত্বরে ধুন্ধুমার পরিস্তিতি। বিজেপি নেতা বিকাশ সিংকে কেন ফের গ্রেফতার করা হল তার প্রতিবাদে আদালতের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরাষ। এমনকী যে গাড়িতে পুলিশ বিকাশ সিংকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।

বিকাশ সিংসের পরিবারের লোকেরাও সামিল হয়েছিলেন সেই বিক্ষোভে। এই নিয়ে তুমুল অস্তিরতা তৈরি হয় বসিরহাট আদালত চত্ত্বরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এমনকী পুলিশের গায়ে হাতও তোলা হয় বলে অভিযোগ। বিকাশ সিংয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সর্দারকেও গ্রেফতার করে গাড়িতে তোলে পুলিশ।
এদিকে বিকাশ সিং অভিযোগ করেছেন পুলিশ পরিকল্পনা করে তাঁকে ফের গ্রেফতার করেছে যাতে তিনি সন্দেশখালিতে না যেতে পারেন সেকারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য সোমবার বিকাশ সিংকে এবং উত্তম সর্দারকে আদালতে পেশ করা হলে জামিনের আবেদনের বিরোধিতা করেনি পুলিশ। তারপরেই দুই নেতাকে জামিন দেয় আদালত। সেখান থেকে বেরোতে না বেরোতেই ফের গ্রেফতার করা হয় তাঁকে।
এদিকে সন্দেশখালিতে নারী সুরক্ষায় ১০ জনের কমিটি গড়েছে বসিরহাট জেলা পুলিশ। তাতে ১০ জনের সদস্য থাকছে। তারা আগামীকাল থেকে পাড়ায় পাড়ায় ঘুরে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলবে দলটি। মাইকিং করে মহিলাদের জানানো হবে তাঁরা যেন সেই কমিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। সেই কমিটিতে উচ্চ পদস্থ মহিলা অফিসাররা থাকবেন। তাঁরা গুরুত্বদিয়ে মহিলাদের অভাব অভিযোগ শুনবেন।
এদিকে সিপিএম নেতা িনরাপদ সর্দারকেো তিন দিনের জেল হেফাজতের িনর্দেশ দিয়েছে বসিরহাট আদালত। জামিনের আর্জির বিরোধিতা করেছিল পুলিশ। গত পরশু নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। বাঁশদ্রোণীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পলাতক নেতা শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় সিপিএম নেতা নিরাপদ সর্দারকে। তার প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখিয়েছিল বামেরা।












Click it and Unblock the Notifications