Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee At Sandeshkhali: ডাকলেই চলে যাবেন না, অনেক টাকার খেলা! সন্দেশখালিতে দাঁড়িয়ে বিস্ফোরক মমতা

Mamata Banerjee At Sandeshkhali: ডাকলেই চলে যাবেন না। অনেক টাকার খেলা হয়েছে আমি জানি। সন্দেশখালিতে দাঁড়িয়ে নাম না করে বিজেপিকে তীব্র আক্রমন মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। শাসকদলের একাংশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসে।

যা নিয়ে একেবারে সরগরম হয়ে ওঠে জাতীয় রাজনীতি। এই ঘটনার ঠিক এক বছরের মাথায় সন্দেশখালিতে পা রাখলেন প্রশাসনিক প্রধান। আর সেখান থেকেই নাম না করে বিজেপিকে তীব্র আক্রমন শানালেন (Mamata Banerjee At Sandeshkhali) । একই সঙ্গে সন্দেশখালির উন্নয়নই যে নজরে তাও বুঝিয়ে দেন।

Mamata Banerjee in Sandeshkhali

এদিন সভা শুরুতেই সন্দেশখালির মানুষের সামনে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। বাংলার বাড়ি প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী, বার্ধক্য ভাতার কথাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা বলতে গিয়ে সন্দেশখালি তথা রাজ্যের মানুষকে স্পষ্ট ভাবে জানিয়ে দেন যে, সরকারি প্রকল্প কিংবা যোজনার সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোনও টাকা কাউকে দিতে হয় না। কেউ চাইলে তা যাতে না দেন সেই বার্তাও তুলে ধরেন।

এজন্য আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষে ফের একবার বাংলায় দুয়ারে সরকার হবে বলেও জানান প্রশাসনিক প্রধান। আর সেখান থেকে সন্দেশখালির মানুষরা ওবিসি সহ একাধিক সার্টফিকেট এবং অন্যান্য সুবিধা পাওয়া যাবে বলেও এদিন জানান।

উল্লেখ্য, নির্বাচনের আগে সেখানকার অনেকেই অভিযোগ করেন যে, সরকারি সুবিধা তো পেতেনই না তাঁরা। উলটে মোটা টাকা চাওয়া হতো বলে অভিযোগ জানান সন্দেশখালির বহু মানুষ। এই প্রসঙ্গেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এহেন বার্তা দেন বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে নাম না করেও এদিন বিজেপিকে কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। বলেন, লোকসভা নির্বাচনের আগে অনেক বড় টাকার খেলা হয়েছিল। আমি সব জানি।তবে সন্দেশখালির বাসিন্দারা সবাই যাতে মিলেমিশে থাকা বলেন। মুখ্যমন্ত্রী জানান, "সকলে মিলেমিশে থাকবেন। তবে কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।

এমনকি এই বিষয়ে মহিলাদের সাবধানও করে দেন। বলেন, বলছি কেউ ডাকলে ভুলেও চলে যাবেন না। তবে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। তবে এখন আমি চাই সন্দেশখালির ছেলে-মেয়েরা সবেতে এগিয়ে যাক।

বলে রাখা প্রয়োজন,লোকসভা ভোটের আগে শাসকদলের একের পর এক নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সামনে আসে। বিশেষ করে মহিলারা অভিযোগ করেন যে, মিটিং-মিছিলের অছিলায় নাকি তাদের ডাকা হতো। রাতেও ডাকা হতো বলেও মারাত্মক অভিযোগ সামনে আসে। সেই পরিপ্রেক্ষিতেই এদিন মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+