হেফাজতে সমস্যা আরও বাড়তে চলেছে শেখ শাহজাহানের! বড় পদক্ষেপ ইডির
আপাতত জেল হেফাজতে দিন কাটছে সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহানের। তবে ইডি এবার তাকে হেফাজতে পেতে চাইছে। রেশন দুর্নীতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় এই তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা। যার জন্য ইডি এদিন বসিরহাট মহকুমা আদালতে আবেদন করেছে। আদালত সেই আবেদন মঞ্জুরও করে। তারপর ইডি শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয়।
ইডি সূত্রে খবর. তারা রেশন দুর্নীতি মামলা ছাড়াও, বিদেশে আর্থিক দুর্নীতি সংক্রান্ত লেনদেন-সহ একাধিক বিষয়ে বসিরহাট উপ সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। যে কারণে বসিরহাট মহকুমা আদালতে আবেদন।

এদিন ইডির তরফে বসিরহাট মহকুমা আদালতে যায় পাঁচজনের একটি দল। নিরাপত্তায় ছিল কেন্দ্রীয় বাহিনী। ইডির আধিকারিকদের সঙ্গে ছিল ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার-সহ বেশ কিছু কাগজপত্র।
রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সেখানে শেখ শাহজাহানের বাহিনী বেধড়ক মারধর করে ইডির আধিকারিকদের। এরপর ফেব্রুয়ারিতে হঠাৎ সন্দেশখালির মহিলারা পথে নামেন। শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।
পরবর্তী সময়ে তদন্তের কারণে শেষ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেয় রাজ্য পুলিশ। গত বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালত শেখ শাহজাহানকে বারো দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
ইডির রেশন দুর্নীতির মামলার তদন্তে শেখ শাহজাহানের বিরুদ্ধে আমদানি-রপ্তানি মামলায় একাধিক অভিযোগ পেয়েছে। এব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনটাই খবর ইডির সূত্রে। সেই জিজ্ঞাসাবাদ করতেই ইডি শেখ শাহজাহানকে তাদের হেফাজতে নিতে চায়।
ইতি সূত্রে খবর সাম্প্রতিক সময়ে শেখ শাহজাহানের প্রায় তেরে কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে গাড়ি, জমি, ফ্ল্যাট ছাড়াও রয়েছে মাছের ভেড়ি। সন্দেশখালি ছাড়াও এইসব সম্পত্তি রয়েছে সরবেড়িয়া ও কলকাতায়।
শেখ শাহজাহান দাবি করেছে, আড়ালে থাকা ৫৬ দিনের পুরো সময়টাই সন্দেশখালির বিভিন্ন জায়গায় নাকি কাটিয়েছে সে। সন্দেশখালিকেই নিরাপদ মনে করলেও বারে বারে আশ্রয় বদল করতে হয়েছে। সেই সময় ইডি তাকে ধরতে লুক আউট নোটিশ জারি করলেও কোনও খোঁজ পাওয়া যায়নি।
সিবিআই সূত্রে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, তাদের জেরায় শেখ শাহজাহান দাবি করেছে, দলের লোকেরাই ফাঁসিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে করা পোস্টে দাবি করেছিলেন, শেখ শাহজাহান মমতার পুলিশের শেল্টারে ছিলেন। সেই সময়ের স্থানীয় তৃণমূল নেতাদের কললিস্ট ও শেখ শাহজাহানের কল লিস্ট সিবিআই-এর হাতে বলে সূত্রের খবর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications