সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে
সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে
ডিউটি থেকে বাড়ি ফেরার সময় ৪ সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল চার বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে গিয়ে আক্রান্তও হলেন বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য। তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় চাপা উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

পাশাপাশি, বিএসএফের এক আধিকারিক সহ চারজনের বিরুদ্ধে সরকারি ডিউটি করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হওয়ার ঘটনায় খোদ হবিপুর থানার আইসি সতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদার হবিপুর থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার মঙ্গলবার রাতে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই এলাকায় প্রহরারত বিএসএফের মালদা সেক্টরের অধীন ১৫৯ ব্যাটেলিয়ানের আধিকারিক ও কয়েক জন বিএসএফ জওয়ান তাদের পথ আটকায়। তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন।
অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে তারা অশ্রাব্য ভাষায় গালাগালি করতে শুরু করে। এর প্রতিবাদ করলেই ওই সিভিক ভলেন্টিয়ারদের বেধড়ক মারধর আরম্ভ করে দেয় তারা। সেই সময় পরিবার নিয়ে যাচ্ছিলেন ওই এলাকা থেকে নির্বাচিত বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সন্তোষ সোরেন। তিনি ওই সিভিক ভলেন্টিয়ারদের বাঁচাতে গেলে তাকে তার পরিবারের সামনে বেধড়ক মারধর করা হয়। প্রত্যেকেই আহত অবস্থায় বর্তমানে স্থানীয় বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
গোটা ঘটনায় নিয়ে অভিযুক্ত আধিকারিক সহ ঘটনায় যুক্ত বিএসএফ ভলেন্টিয়ার জাওয়ানদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ দায়ের করতে চলেছে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এছাড়াও এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ৩০৭,৩০৮ ধরায় খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে স্থানীয় পুলিশের তরফে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications