Bagda By Election Result 2024: গণনায় কারচুপির আশঙ্কা, কাউণ্টিং সেন্টারের বাইরে ক্যাম্প করলেন শান্তনু ঠাকুর
আজ রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা। চার কেন্দ্র কার দখলে থাকবে সেটাই দেখার। কিন্তু সকাল থেকে বাগদায় উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সাত সকালে কউন্টিং সেন্টারের বাইরে গিয়ে ক্যাম্প করে বসেছেন।
তিনি অভিযোগ করেছেন ভোটের দিনের মতো কাউন্টিংয়ের দিনেও কারচুপি করার পরিকল্পনায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সেকারণে আগে থেকেই তিনি এবার প্রস্তুতি নিয়ে রেখেছেন। যাতে্ কোনও কারচুপি না হয় বাইরে থেকে কেউ লোক ঢোকাচ্ছে কিনা সে দিকেও তিনি নজর রাখবেন।

বিজেপি সাংসদ অভিযোগ করেছেন কাউন্টিং সেন্টারে বাইরের লোক ঢোকানো হতে পারে। সেকাকরণে তিনি আগেরদিন রাত থেকেই বাগদায় চলে এসেছিলেন তিনি। গতকাল রাত থেকেই এলাকায় পার্টি অফিসগুলিতে ঘুরে দেখেন তিনি। রাতে বাগদাতেই ছিলেন তিনি। সকাল হতেই কাউন্টিং সেন্টারের বাইরে ক্যাম্পে বসেছেন তিনি। বাগদায় মোট ২ টি সেন্টারে কাউন্টিং হচ্ছে। সেকারণে ১৩ রাউন্ড গণনা হবে।
শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন তিনি ক্যাম্প করেছেন বলে অসুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সেকারণে তাঁকে সরে যেতে বলা হচ্ছে। তবে তিনি এবার কোনও কথা শুনবেন না। এবং গণনাকেন্দ্রের বাইরে নির্দিষ্ট দূরত্ব মেনেই তিনি ক্যাম্প করেছেন। কোনও ভাবেই গণনায় কারচুপি তিনি বরদাস্ত করবেন না। সেকারণেই গণনা শেষ না হওয়া পর্যন্ত তিনি গণনা কেন্দ্রের বাইরে বসে থাকবেন।
ভোটের দিন বাগদায় আক্রান্ত হতে হয়েছিল বিজেপি প্রার্থীকে। ছাপ্পা ভোটের অভিযোগ শুনে এলাকায় গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বাগদার বিজেপি প্রার্থী। তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রার্থীকে টার্গেট করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তিনি। সেই সঙ্গে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল। প্রার্থীর গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।
এই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। যদি তিনি জয়ী হন তাহলে সর্বকণিষ্ঠ বিধায়ক হবেন। বিশ্বজিৎ সাহাকে প্রার্থী না করে মধুপর্ণা ঠাকুরকে বাগদা কেন্দ্রে প্রার্থী করা বড় চ্যালেঞ্জ শাসক দলের কাছে। মতুয়া ভোট ফিরে পেতেই শাসক দলের এই কণকৌশল বলে মনে করা হচ্ছে।
-
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
তৃণমূল কংগ্রেসের সমর্থন অভিনেতা বিজয়ের টিভিকে-কে, ২০২৬-এ তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক










Click it and Unblock the Notifications