'দোষীদের ফাঁসি চাই', সিবিআই তদন্তের দাবি মৃতদের পরিবারের, রামপুরহাটের পথে বিজেপির প্রতিনিধি দল

'দোষীদের ফাঁসি চাই', সিবিআই তদন্তের দাবি মৃতদের পরিবারের, রামপুরহাটের পথে বিজেপির প্রতিনিধি দল

বুধবার সকাল থেকে থমথমে রামপুরহাটের বকটুই গ্রাম। গোটা এলাকায় চলছে পুলিশি টহল। দোষীদের ফাঁসির দাবি তুলেছেন মৃতদের পরিবারের লোকেরা। পুলিশি তদন্তে আস্থা নেই তাঁরা সিবিআই তদন্ত করছেন। এদিকে আজই বকটুই গ্রামে পরিদর্শনে যাচ্ছে বিজেপির প্রতিনিধিদল। ইতিমধ্যে ৪৫ জন নেতা রওনা হয়েছেন বীরভূমের পথে।

থমথমে বগটুই গ্রাম

থমথমে বগটুই গ্রাম

গতকালের পর থেকে রাজ্য রাজনীতিক ভর কেন্দ্রে পরিণত হয়েছে রামপুরহাটের বগটুই গ্রাম। একের পর এক ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রথমে ভয়ে অনেকে মুখ খুলতে না চাইলেও পরে ধীরে ধীরে অনেকেই মুখ খুলছেন। গ্রামবাসীদের অনেকেই দাবি করেছেন দমকল আগুন নিভে যাওয়ার পর ভোর রাতে গ্রামে এসেছিল। ভাদু শেখকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রামের কয়কটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেছে বেছে কেন বাড়িগুলিতে আগুন ধরানো হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দোষীদের ফাঁসির দাবি

দোষীদের ফাঁসির দাবি

একই পরিবারের অনেকের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। যাঁরা স্বজন হারিয়েছেন তাঁরা ক্ষোভে ফুঁসছেন। দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়েছেন তাঁরা। এমনকি রাজ্য পুলিশের তদন্তেও তাঁদের ভরসা নেই বলে প্রকাশ্যেই জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। গতকালই ভাদু শেখের স্ত্রী জানিয়েছিলেন তাঁর আস্থা নেই রাজ্য পুলিশের তদন্তে। ইতিমধ্যেই এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়ে আতঙ্কে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছেন। বগটুই গ্রামের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

বীরভূমে বিজেপির প্রতিনিধি দল

বীরভূমে বিজেপির প্রতিনিধি দল

গতকালই বঙ্গ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল তাঁরা গ্রামবাসীদের পাশে থাকতে রামপুরহাটের বগটুই গ্রামে যাবেন। আজ সকালেই ৪৫ জন বিজেপি নেতা বাসে করে রওনা হয়ে গিয়েছেন। সেই দলে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। গতকাল তিনি এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। এদিকে আজই ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল। বিজেপির সর্বভারতী সভাপতি জে পি নাড্ডার পাঠানো পাঁচ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে যোগ দেবেন বিজেপি সাংসদ অর্জুন সিংও।

 যাচ্ছে ফরেন্সিক টিম

যাচ্ছে ফরেন্সিক টিম

আজই আবার বগটুই গ্রামে যাচ্ছে ফরেন্সিক দল। সেখান থেকে নমুনা সংগ্রহ করবে তাঁরা। যদিও গতকাল রাতেই অগ্নিদগ্ধ ৮জনের দেহ সমাধিস্থ করা হয়েছে। গতকাল রাতেই অনেকে আতঙ্কে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছেন। গোটা এলাকা থমথম করছে। আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পাঠানো বিশেষ প্রতিনিধি দলের যাওয়ার কথা রয়েছে বগটুই গ্রামে। পরিস্থিতি পর্যবেক্ষণে তড়িঘড়ি দার্জিলিং থেকে কলকাতা ফিরে আসছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+