কয়েক লক্ষ টাকার হেরোইনসহ বারুইপুরে গ্রেপ্তার ৩
কয়েক লক্ষ টাকার হেরোইনসহ বারুইপুরে গ্রেপ্তার ৩
পুজোর আগেই বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় নগদ ছয় লক্ষ টাকা, ৫ লক্ষ টাকার হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ।

পুলিশ জানিয়েছে এ দিন, বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেদবেরিয়া স্টেশন এলাকার একটি ঘর থেকে হাত বদল হওয়ার সময় ৪০০ গ্রাম হেরোইন, নগদ ৫ লক্ষ ৭৩ হাজার টাকা ক্যাশ ও এক মহিলা সহ ৩ জন হেরোইন বিক্রেতাকে গ্রেফতার করে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বাসু বারুইপুর থানায় সাংবাদিক বৈঠক করে জানান যে, পুজোর আগে বড়সড় সাফল্য এসজিও বারুইপুর থানার পুলিশের।
ধৃতদের বিরুদ্ধে এনডিপিস অ্যাক্ট- এ মামলা রুজু করা হয়েছে। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার পর জানার চেষ্টা করা হবে এই হিরোইন তারা কোথা থেকে পেয়েছে এবং কোন কোন এলাকায় কাদের কাছে বিক্রি করত। এদের সঙ্গে বড় কোন চক্রের যোগাযোগ আছে কিনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।












Click it and Unblock the Notifications