মহাভারতে উল্লেখ রয়েছে বিধ্বংসী ৬ অস্ত্রের! পরমাণু অস্ত্রের মতোই ঘাতক সেগুলি
মহাভারতে শুধু কুরুক্ষেত্র যুদ্ধই নয়, নানা পর্ব নানা যুদ্ধ হয়েছে। সমস্ত যুদ্ধেই নানা অস্ত্রের ব্যবহার হয়েছে। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে এমন সব অস্ত্র ব্যবহার হয়েছে বা এমন সব অস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে যা বিশ্ব-ত্রাস সৃষ্টিকারী। সেইসব অস্ত্রের প্রয়োগে মূহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী।
মহাভারতের কুরুক্ষেত্রে ১৮ দিনে প্রাণ হারিয়েছিলেন ১৬০ কোটি মানুষ। শুধু তির ধনুক, গজা, বর্শার আঘাতে কি এত সংখ্যক মানুষের মৃত্যু হতে পারে! বিশেষজ্ঞরা বলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে এমন সব অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা পারমাণবিক অস্ত্রের মতো ভয়াবহ।
কুরু-পাণ্ডবদের এখনকার মিসাইলের মতোও কিছু হয়তো ছোড়া হয়ে থাকতে পারে। মহাভারতের বর্ণনায় এমন সব অস্ত্রের বর্ণনা করা হয়েছে যার মারণ ক্ষমতা পরমাণু অস্ত্রের মতো। তৃতীয় পাণ্ডব অর্জুন এইসব দৈব অস্ত্র সংগ্রহে দীর্ঘ তপস্যা করেছিলেন। তারপর পরীক্ষার উত্তীর্ণ হয়ে লাভ করেছিলেন দৈবাস্ত্র।

ব্রহ্মাস্ত্র
মহাভারত ও পৌরাণিক নানা কাহিনীতে ব্রহ্মাস্ত্রের ব্যবহার হয়েছে। এই অস্ত্র যে বিধ্বংসী এবং তা ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে, তাও বারবার উল্লেখ করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে যাতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ না হয়, তার চেষ্টা ছিল শ্রীকৃষ্ণের। শুধু অশুভ শক্তির বিনাশেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার নিয়ম ছিল।

ব্রহ্মশীর্ষ অস্ত্র
ব্রহ্মশীর্ষ অস্ত্র আবার ব্রহ্মাস্তের থেকেও শক্তিশালী। পুরাণ মতে, ব্রহ্মার তার মুখ থেকে নি্গত শক্তির সমান। এ্ই অস্ত্র প্রয়োগে বিপুল ধ্বংসলীলা হতে পারে। এমনকী তা হাইড্রোজেন বোমার সমতুল্য বলেও বিশেষজ্ঞরা ব্যাখ্যা করে থাকেন। ফলে এই অস্ত্রের প্রযোগে বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে।

নারায়ণী অস্ত্র
বিশেষ যোগ্যতাবলে এই অস্ত্র লাভ করা যায় নারায়ণের কাছে, মহাভারতে তা-ই বর্ণিত হয়েছে। এই নারায়ণী অস্ত্র হাজার হাজার মিসাইলের মারণ ক্ষমতার সমান বলে ধরা হয়। এই অস্ত্র মাত্র একবারই প্রয়োগ করা যেত। এবং তা ছিল বিশেষ কারো কাছে। সবার পক্ষে এই অস্ত্র ব্যবহারের যোগ্যতা লাভ সম্ভব ছিল না।

ব্রহ্মানন অস্ত্র
মহাভারতে ব্রহ্মানন্দ অস্ত্রেরও উল্লে আছে। এই অস্ত্র ব্রহ্মাণ পঞ্চম আনন অর্থার মুখের সাদৃশ্য। এই অস্ত্র গোটা বিশ্ব সংসারকে ধ্বংস করার ক্ষমতা রাখে। সেইভাবেই তৈরি এই অস্ত্র। আর এই অস্ত্র ব্যবহারেরও নানা নীতি-নৈতিকতা আছে। এবং তা সমস্ত যোদ্ধাদের পক্ষে লাভ করা সম্ভব ছিল না।

ভার্গব অস্ত্র
ব্রহ্মশীর্ষ অস্ত্রের মতোই এর মারণ ক্ষমতা। এই অস্ত্রের ব্যবহারেও বিশ্ব ব্রহ্মাণ্ড এক লহমায় ধ্বংস হয়ে যেতে পারে। এই অস্ত্রের আর একটা গুণ হল, এই অস্ত্র ব্রহ্মাস্ত্র ও ব্রহ্মশীর্ষ অস্ত্রকে ধ্বংস করার ক্ষমতা ছিল এই অস্ত্রের। এই অস্ত্রের ব্যবহারে সমুদ্রের জল ফুটন্ত হয়ে যেত।

পাশুপত অস্ত্র
মহাভারতে পাশুপত অস্ত্র লাভ করার আগে অর্জুনকে যুদ্ধ করতে হয়েছিল শিবের সঙ্গে। তারপর মহাদেব শিব অর্দুনের বীরত্বের প্রসন্ন হয়ে তাঁকে পাশুপত অস্ত্র দান করেছিলেন। চোখের দৃষ্টির মাধ্যমে এই অস্ত্র প্রয়োগ করা সম্ভব। আর কোনো দুর্বল যোদ্ধার উপর তা প্রয়োগ করার নিয়ম ছিল না।

রামায়ণেও দৈবাস্ত্র
তবে শুধু মহাভারতেই নয়, রামায়ণেও অনেক সাংঘাতিক অস্ত্রের উল্লেখ পাওয়া যায়। রাম-রাবণের যুদ্ধে হোক বা লক্ষ্মণ-ইন্দ্রিজিতের যুদ্ধ, ভয়ঙ্কর সব অস্ত্রের প্রয়োগ হয়েছিল বলে উল্লেখ। পৌরাণিক আরও নানা কাহিনিতে এইসব অস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে।
ছবি সৌ:উইকিপিডিয়া
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications