বলিউডের রিমেক এবার হলিউডে, সুজয় ঘোষের 'কাহানি' হবে হলিউডের 'ডেইটি'

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সুজয় ঘোষের ছবি 'কাহানি'-র হলিউডি রিমেকের জন্য চিত্রনাট্য লিখছেন জনপ্রিয় চিত্রনাট্যকার হোজে রিভেরা (দ্য মোটর সাইকেল ডায়ারিজ) এবং রিচার্ড রেগন (তেহরান)৷ ছবির নাম 'ডেইটি'৷ আন্তর্জাতিক দর্শকদের আকৃষ্ট করতেই 'দি গার্ল উইথ দি ড্রাগন ট্যাটু' খ্যাত পরিচালক নিলস্ আর্ডেন ওপলেভের সঙ্গে হাত মিলিয়েছে যশরাজ ফিল্মস। আসলে উদ্যোগটাও যশরাজ ফিল্মসেরই ছিল।
একটি বিবৃতিতে কহানির-পরিচালক সুজয় ঘোষ জানিয়েছেন, "যশরাজ ফিল্মস যে উদ্যোগটি নিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। ১ বছর আগে আদিত্য জানিয়েছিলেন তিনি কাহিনি আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌছে দিতে চান। কিন্তু আমি ভেবেছিলান হাল্কা মেজাজে উনি তা বলছেন। বিশ্বখ্যাত দুই চিত্রনাট্যকার যে ভাবে কহানি-কে আন্তর্জাতিক দর্শকের কাছে তুলে ধরতে চাইছেন, তা আমার খুবই পছন্দ হয়েছে৷"
ছবির চিত্রনাট্যে দেখা যাবে, একজন আমেরিকান মহিলা তাঁর হারিয়ে যাওয়া স্বামীর খোঁজে কলকাতায় এসে পৌঁছবেন৷ তারপরই তিনি এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হবেন। তারপর কীভাবে কলকাতার দুর্গোৎসবে ছবির ক্লাইমেক্স ধরা পড়বে তা দেখা যাবে। সূত্রের খবর অনুযায়ী, সব কথাই পাকা হয়ে গিয়েছে। সব ঠিক ঠাক থাকলে ২০১৫-র ফেব্রুয়ারিতে কলকাতায় শুরু হবে এই ছবির শ্যুটিং৷
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications