৮০০ কোটির দোরগোড়ায় 'ধুরন্ধর'! সর্বকালের সেরা ১০-এ জায়গা করে নিল রণবীর-অক্ষয়ের এই ছবি
মুক্তি পাওয়ার তৃতীয় সপ্তাহের মধ্যেই বক্স অফিসে বড় রেকর্ডের দিকে এগোচ্ছে রণবীর সিং-এর অভিনীত ছবি 'ধুরন্ধর (Dhurandhar)'। দেশ ও বিদেশ মিলিয়ে ছবিটির মোট আয় ইতিমধ্যেই প্রায় ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই। গত শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী এই ছবির আয় দাঁড়িয়েছে প্রায় ৭৯০.৭৫ কোটি টাকা। আর ট্রেড বিশেষজ্ঞরা মনে করছেন যে, আজকের মধ্যেই ৮০০ কোটি টাকার গণ্ডি পেরোতে পারে এই ছবি।

ভারতে এখন এই ছবিটি দাপটের সঙ্গেই চলছে। প্রাথমিক হিসেব অনুযায়ী, দেশের মধ্যে এই ছবির নেট আয় হয়েছে প্রায় ৫৫৫.৫ কোটি টাকা। হলিউডের বড় ছবি 'অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ' মুক্তি পেলেও 'ধুরন্ধর (Dhurandhar)'-এর ব্যবসায় সেরকম বড় কোনও প্রভাব পড়েনি।
এই সাফল্যের সঙ্গে সঙ্গে ভারতের সর্বকালের সেরা আয়ের ছবির তালিকার টপ ১০-এ ঢুকে পড়েছে 'ধুরন্ধর (Dhurandhar)' ছবিটি। রণবীর কপুরের 'অ্যানিমাল (Animal)' ছবিকে-কে পিছনে ফেলে দশম স্থানে জায়গা করে নিয়েছে এই ছবিটি। ২০২৫ সালে মুক্তি পাওয়া ছবির মধ্যে এর আগে টপ ১০-এর তালিকায় জায়গা পেয়েছিল 'কান্তারা চ্যাপ্টার ১ (Kantara: A Legend Chapter-1)' এবং 'ছাভা (Chhaava)' ছবিটি।
শুধু বক্স অফিসেই নয়, সঙ্গীতের দুনিয়াতেও ইতিহাস গড়েছে 'ধুরন্ধর (Dhurandhar)'। এই ছবির সবকটি গান একসঙ্গে 'Spotify Global Top 200'-এর তালিকায় ঢুকেছে। এই প্রথম কোনও বলিউড অ্যালবামের ক্ষেত্রে এরকম ঘটল। অ্যালবামটি 'Spotify Global Top Albums'-এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
এই ছবির পরিচালনা করেছেন অদিত্য ধর। এই ছবিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত সহ আরও একাধিক তারকা। গ্যাংস্টার ঘরানার এই ছবিটির দ্বিতীয় পর্বেও তৈরি হচ্ছে। নির্মাতারা জানিয়েছেন যে, দ্বিতীয় পর্বটি ২০২৬ সালের ঈদের সময় মুক্তি পাবে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications